অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ১১ কর্মকর্তা পেলেন পদায়ন

প্রকাশঃ

Spread the love

অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ১১ কর্মকর্তাকে পদায়ন করেছে সরকার।

আজ বুধবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নোয়াখালী বদলি আদেশাধীন) পঙ্কজ বড়ুয়াকে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) কাজী মহুয়া মমতাজকে কিশোরগঞ্জে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মাহফুজুল আলম মাসুমকে ময়মনসিংহে, জোনাল সেটেলমেন্ট অফিস বগুড়ার চার্জ অফিসার (সহকারী নিয়ন্ত্রক, সিসিএ অফিস ঢাকা হিসেবে বদলির আদেশাধীন) এস এম জাকির হোসেনকে নওগাঁয় বদলি করা হয়েছে।

ময়মনসিংহ পরিবেশ অধিদফতরের উপপরিচালক রুবেল মাহমুদকে কিশোরগঞ্জ, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মামুনুল করিমকে গাজীপুর, কিশোরগঞ্জের ইটনার উপজেলা নির্বাহী অফিসার (সহকারী রেজিস্ট্রার সিসিএ অফিস ঢাকা হিসেবে বদলির আদেশাধীন) নাফিসা আক্তারকে টাঙ্গাইল, পরিবেশ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলামকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অজিত দেবকে নোয়াখালী, ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বরগুনা বদলি আদেশাধীন) বেগম রুম্পা সিকদারকে বরিশাল এবং লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদেরকে পঞ্চগড়ে অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি কর্মকর্তাকে তাদের নিজ নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...