অবশেষে মুক্তি মিলল মানবাধিকারকর্মী লুজাইনের

প্রকাশঃ

Spread the love

সৌদি আরবের প্রখ্যাত নারী মানবাধিকারকর্মী লুজাইন আল হাতলুল মুক্তি পেয়েছেন।এক হাজার এক দিন কারাগারে থাকার পর বুধবার বিকেলে ছাড়া পান তিনি।

রিয়াদের এক বিচারকের অনুমোদনের পর বুধবার বিকেলে মুক্তি দেওয়া হয় তাকে। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়ার পক্ষে আন্দোলনকারীদের মধ্যে অন্যতম লুজাইন আল হাতলুল। গত বছরের ডিসেম্বরে তাকে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন এবং ইন্টারনেট ব্যবহার করে জনশৃঙ্খলা নষ্টের অপরাধে অভিযুক্ত করে পাঁচ বছর আট মাসের কারাদণ্ড দেয়া হয়। তবে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং রাষ্ট্রের পক্ষ থেকে এই অধিকারকর্মীকে মুক্তি দিতে বার বার আহ্বান জানানো হয়।

অবশ্য সৌদি আরবের পক্ষ থেকে লুজাইনের আটক, বিচার ও মুক্তি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

বেশ কিছু শর্তের অধীনে মুক্তি পান লুজাইন আল হাতলুল। এসব শর্তের মধ্যে রয়েছে কারাগারে তার সঙ্গে আচরণ নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না এবং সৌদি আরব ছেড়ে যেতে পারবেন না। শর্ত ভঙ্গ করলে তার কারাদণ্ড পুনর্বহাল করা হতে পারে।

নিজের কারাদণ্ডের প্রতিবাদে আমরণ অনশন শুরু করেছিলেন হাতলুল। এছাড়া, অন্য নারী বন্দিদের সঙ্গে তিনিও বিচারকের কাছে দাবি করেন জিজ্ঞাসাবাদের সময় মুখোশ পরিহিত পুরুষেরা তাদের ওপর নির্যাতন ও যৌন নিপীড়ন চালান। তবে গত মঙ্গলবার একটি আপিল আদালত নির্যাতনের অভিযোগ খারিজ করে দেয় বলে জানায় তার পরিবার। সূত্র: গার্ডিয়ান

image_pdfimage_print

সর্বশেষ

বাদীপক্ষের সঙ্গে আপস হলেও এমপি নজরুলের জামিন নামঞ্জুর

0
বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নজরুলের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী মাহাবুবুর রহমান। শুনানিতে তিনি দাবি করেন, মামলার বাদী...

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’-সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাছির

0
মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভারিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে সালমান মুক্তাদিরের বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নাছির উদ্দিন নাছির। পোস্টে নাছির উদ্দীন নাছির...

‘আমরা আধিপত্য চাই না, সংঘাতও চাই না’

0
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের সামনে নাকি আর কোনো...

‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’

0
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ দাবি তুলেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ৫৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক...

কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

0
এই মামলায় যেকোনো দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (৭ অক্টোবর) যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এ মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্কে বলা...