অভ্যুত্থানবিরোধী অন্দোলনে যোগ, চিকিৎসকদের গ্রেপ্তার করতে চাইছে জান্তা

প্রকাশঃ

Spread the love

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে অনেকের চেয়ে সরব ভূমিকায় রয়েছেন দেশটির স্বাস্থ্যসেবা বিভাগের কর্মীরা। সামরিক জান্তা তাদেরও দমাতে উঠেপড়ে লেগেছেন। চিকিৎসকদের গ্রেপ্তার করতে নির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই চেষ্টা চালাচ্ছেন।

শুক্রবার এই আন্দোলনে সমর্থন জানানোর জন্য বিনা ওয়ারেন্টে মান্দালয় বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক খিন মাং লুইনের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। খবর ইরাবতির

একটি ফেসবুক লাইভ স্ট্রিমে দেখা গেছে, ওই চিকিৎসকের মেয়ে দেখানোর চেষ্টা করছেন, তার বাবাকে পুলিশ গ্রেপ্তার করতে চাইছে। এরপর বাসিন্দারা রাস্তায় বের হয়ে হাঁড়ি-পাতিল বাজানোর পর পিছু হটেছে পুলিশ।

ইরাবতির খবরে বলা হয়েছে, মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে চিকিৎসকদের গ্রেপ্তার করতে চাইছে পুলিশ। এমনকি সরকারি হাসপাতালেও অভিযান চালানো হচ্ছে।

এই অন্দোলনে সমর্থন দেওয়ার জন্য বৃহস্পতিবার রাতে ম্যাগওয়ে অঞ্চলের অংলান হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্টকেও গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে পুলিশ। কিন্তু ম্যাগওয়ে অঞ্চলের বাসিন্দাদের বাধার মুখে পুলিশ ব্যর্থ হয়ে ফিরে যায়।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি দেশটির ইয়াঙ্গুন, মান্দালয় এবং অন্যান্য শহরের সরকারি হাসপাতাল থেকে কয়েকশ চিকিৎসক ও নার্স সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলন শুরু করে।

এরপরই মূলত এই আন্দোলন গতি পায়। ব্যাংক এবং সামরিক মালিকানাধীন বিভিন্ন সংস্থাসহ সরকারি মন্ত্রণালয় এবং মূল ব্যবসা সংস্থাগুলো থেকে কয়েক হাজার মানুষ আন্দোলনে যোগ দেয়।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...