আজ মাঠে নামলেই যে রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি

প্রকাশঃ

Spread the love

কাতার বিশ্বকাপে শুরুতেই বড় হোঁচট খায় এবারের আসরের অন্যতম ফেবারিট আর্জেন্টিনা। সৌদি আরবের সঙ্গে ২-১ গোলের ব্যবধানে হারে তারা। দ্বিতীয় ম্যাচে আজ রাতে মেক্সিকোর মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

লুসাইলে বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। মেসির আজ দিবাগত রাতে মাঠে নামবেন এটা শতভাগ নিশ্চিত। কারণ, গতকাল সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিষয়টি নিশ্চিত করেন। ফলে আজ রাতে মাঠে নামলেই ম্যারাডোনার একটি রেকর্ড  ছুঁয়ে ফেলবেন মেসি।

রেকর্ড কী?  সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে নিজের ২০তম ম্যাচটি খেলেন মেসি। আর আজ মেক্সিকোর বিপক্ষে মেসি মাঠে নামলে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ২১টি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি। এই  রেকর্ড এতদিন শুধু ম্যারাডোনার দখলে ছিল।

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার রেকর্ড ছিল ডিয়েগো ম্যারাডোনার। ’৮৬ বিশ্বকাপ কিংবদন্তি ১৯৮২ থেকে ১৯৯৪ বিশ্বকাপ পর্যন্ত এই ম্যাচগুলো খেলেছিলেন তিনি। এর আগে সৌদি আরবের বিপক্ষে আরেকটি রেকর্ড করেন মেসি। ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপে খেলা খেলোয়াড়দের তালিকায় নাম লেখান তিনি। পরে পর্তুগালের হয়ে মাঠে নেমে ক্রিস্টিয়ানো রোনালদোও এ রেকর্ড করেছেন। তবে বিশ্বকাপে মেসির চেয়ে কম তথা ১৮ ম্যাচ খেলেছেন পর্তুগিজ তারকা রোনালদো।

এ ক্ষেত্রে জার্মানির লোথার ম্যাথাউসের রেকর্ডটি সর্বোচ্চ। তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলেছেন।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...