আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন রাজার স্বীকৃতি পেলেন তৃতীয় চার্লস

প্রকাশঃ

Spread the love

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন রাজার স্বীকৃতি দেওয়া হয়েছে। লন্ডনে এবং যুক্তরাজ্যের চার কোণে কামানের গোলা নিক্ষেপ করে এবং ঘোষণা পাঠের পর একটি অনুষ্ঠানে রাজা চার্লস তৃতীয়কে ব্রিটেনের নতুন শাসকের মর্যাদা দেওয়া হয়। চার্লসের রাজদায়িত্ব পাওয়ার ঘোষণাটি যুক্তরাজ্যের অন্যান্য রাজধানী শহরগুলো যেমন: স্কটল্যান্ডের এডিনবার্গ, উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট, ওয়েলসের কার্ডিফ ও অন্যান্য স্থানে প্রকাশ্যে পাঠ করা হয়েছে।

চার্লস (তৃতীয়) এখন থেকে যুক্তরাজ্য ও অন্যান্য ১৪ রাষ্ট্রের রাজা ও রাষ্ট্র-প্রধান। এসব রাষ্ট্রের মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, জ্যামাইকা, নিউজিল্যান্ড ও পাপুয়া নিউ গিনি রয়েছে। তবে রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক পরবর্তীতে অনসুষ্ঠিত হবে। তবে তা কবে হবে তা স্পষ্ট নয়। এর আগে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সেন্ট জেমসেস প্যালেসে ঐতিহাসিক এক অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জকে দেশটির নতুন রাজা হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার স্থানীয় সময় সকালের দিকে সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিল এক বৈঠকের পর তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা করে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...