আবারো হারল বাংলাদেশ

প্রকাশঃ

Spread the love

হেগলি ওভালে গতকাল পাকিস্তানের বিপক্ষে হারের পর আজ আবার মাঠে নেমে জয়ের মুখ দেখেছে নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে কিউইদের মাত্র ১৩৮ রানের লক্ষ্য দেয় টাইগাররা। সহজ এ টার্গেট ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় কেন উইলিয়ামসনরা।

১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি স্বাগতিক দল। চতুর্থ ওভারেই ওপেনার ফিন অ্যালেনের বিদায় ঘটে। দলীয় ২৪ রানে প্রথম উইকেটের পতন ঘটে। তারপর অধিনায়ক উইলিয়ামসন ও ওপেনার ডেবন কনওয়ের জুটিতে জয়ের ভীত পেয়ে যায় কিউইরা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বরাবরের মতোই বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। ব্যক্তিগত ৫ রান করে টিম সাউদির বলে আউট হন মেহেদী হাসান মিরাজ। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে ইনিংস টানতে থাকেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত।

পাওয়ার প্লেতে টাইগারদের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৪১ রান। ইনিংসের অষ্টম ওভারে ১৬ বলে ১৫ রান করে মিচেল ব্রেসওয়েলের বলে আউট হন লিটন।

এর পরের ওভারেই লিটনের দেখানো পথে হাঁটেন ওপেনার নাজমুল শান্ত। ২৯ বলে ৩৩ রানে ইস সোধির বলে আউট হন এ বাঁহাতি ব্যাটার । তারপর আর ক্রিজে কেউ স্থায়ী হতে পারেন নি। আশা যাওয়ার মিছিলে টাইগার ব্যাটাররা। মোসাদ্দেক হোসেন, ইয়াসির রাব্বি ক্রিজে ছিলে মাত্র ক্ষণিকের অতিথি।

কিউই স্পিনারদের বল বুঝতেই যেন সময় চলে যাচ্ছিল টাইগার ব্যাটারদের। অধিনায়ক সাকিব আল হাসান নেমে দলের পঞ্চম উইকেট পতনের পর। আফিফ হোসেন ও সাকিব আল হাসান দুজন মিলে ৪২ বল খেলে করেন ৪০ রান।

শেষ দিকে নুরুল হাসান সোহানের ১২ বলে ২৫ রানের ক্যামিওতে কোন রকমে দলের সংগ্রহ ১২০ রান অতিক্রম করে।

কিউইদের হয়ে ২টি করে উইকেট নেন সাউদি, ব্রেসওয়েল ও সোধি। ম্যাচ সেরা নির্বাচিত হন অলরাউন্ডার ব্রেসওয়েল।

image_pdfimage_print

সর্বশেষ

‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’

0
সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য...

জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঢাবির দুই হলে এআই কর্মশালা

0
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শাখা আয়োজিত ‘ডিমিস্টিফাইং এআই’ কর্মশালায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক রাকিবুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দূতাবাস এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে ইমেইল হুমকির পর

0
ঢাকার কূটনৈতিক জোনে ইমেইল হুমকি ও জোরপূর্বক অর্থ দাবির পর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন

0
প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সফর করে ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশন (UNGA‑81) এ বক্তব্য রাখবেন, যা ২০ বছরের পর প্রথম সফর।

ভৈরব পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আল আমিন সৈকতকে কুপিয়ে হত্যা

0
রবিবার রাতে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় দুর্বৃত্তরা সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আল আমিন সৈকতকে কুপিয়ে গুরুতর আহত করে, পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।