আর্জেন্টিনা একাদশে বড় চমক, এলো চার পরিবর্তন

প্রকাশঃ

Spread the love

সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করে আর্জেন্টিনা। পরের ম্যাচে মেক্সিকোকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিওনেল মেসির দল। আজ নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয় পেলেই আলবিসেলেস্তেরাদের নিশ্চিত হবে শেষ ষোলোর টিকিট। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে কোচ লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনা একাদশে চারটি পরিবর্তন এনেছেন।

আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে গোল পাওয়া এনজো ফার্নান্দেজ এবার শুরুতেই দলের হয়ে নামছেন। অপরদিকে বড় চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত এসেছে আর্জেন্টাইন বসের পক্ষ থেকে। ফরোয়ার্ড লাউতারো মার্তিনেসকে শুরুর একাদশে রাখেন নি তিনি। তার বদলে জুলিয়ান আলভারেজ দলে জায়গা নামছেন।

গঞ্জালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্তিনেস ও গুইদো রদ্রিগেসের জায়গায় সুযোগ পেয়েছেন নাহুয়েল মোলিনা , ক্রিশ্চিয়ান রোমেরো ও এনজো ফার্নান্দেজ।

আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা ,নিকোলাস ওটামেন্ডি , ক্রিশ্চিয়ান রোমেরো , মার্কোস আকুনা,

রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার

আনহেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি।

image_pdfimage_print

সর্বশেষ

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত, ৮৪ ধাপ এগোলেন তামিম

0
অস্ট্রেলিয়ায় মাটিতে ব্যক্তিগত ক্যারিয়ারের টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি পেয়েছেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ওপেনার।...

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

0
বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বারবার কাঁদলেন ও চোখ মুছলেন। দলীয় নেতা-কর্মীদের...

নিরাপত্তা ছাড়াই সাগরে মাছ শিকারে জেলেরা, ট্রলারডুবিতে বাড়ছে প্রাণহানি

0
গভীর সমুদ্রে মাছ ধরার বৈধ অনুমতি নেই। ফিটনেস সনদও নেই। তবু বছরের পর বছর শত শত ট্রলার ছুটে যাচ্ছে বঙ্গোপসাগরে। অধিকাংশ ট্রলারে নেই লাইফ...

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...