আল্লাহর সবচেয়ে পছন্দের দুই বাক্য

প্রকাশঃ

Spread the love

ছোট কিংবা বড় প্রত্যেকটি নেক আমলই মুমিনের জন্য গুরুত্বপূর্ণ। কোনো আমল ছোট বলে অবহেলা বা উপেক্ষা করা সমীচীন নয়। কেননা ইখলাসের সঙ্গে করা ছোট আমলও এনে দিতে পারে বড় প্রাপ্তি। কেয়ামতের দিন ওই ছোট আমলটিই হয়ে যেতে পারে নাজাতের ওসিলা। তাই আল্লাহর পছন্দনীয় আমল ও জিকির যতই ছোট হোকনা কেন, তার প্রতি অবহেলা নয়, বরং গুরুত্ব দিয়ে করাই হবে প্রকৃত মুমিনের কাজ।

হাদিসে মহান আল্লাহর এমন দুটি পছন্দনীয় আমলের উল্লেখ রয়েছে, যা নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলার কাছে বড় বিনিময় আশা করা যায়। সেগুলো হলো—

১) ওজনে সবচেয়ে ভারী কালেমা
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (স.) বলেন, ‘দুইটি বাক্য এমন রয়েছে— যা বলা সহজ ও আমলের পাল্লায় অনেক ভারী। আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো- سُبْحانَ اللَّهِ وبِحَمْدِهِ، سُبْحانَ اللَّهِ العَظِيمِ ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।’ অর্থ: ‘মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।’ (বুখারি: ৬৪০৬)

২) যে জিকিরে জান্নাতে খেজুরগাছ রোপণ হয়
জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়’ (তিরমিজি: ৩৪৬৪)। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত এক জয়িফ হাদিসে বলা হয়েছে, ‘যে ব্যক্তি ১০০০ বার এই জিকির পাঠ করবে সে ওই দিনের জন্য আল্লাহর নিকট থেকে নিজেকে কিনে নিল। দিনের শেষ পর্যন্ত সে (জাহান্নাম থেকে) মুক্তি লাভ করল।’ (মাজমাউজ জাওয়ায়েদ: ১০/১১৩, ১১৪)

অতএব উল্লেখিত জিকির দুটি আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, জিকির যেকোনো জায়গায় ও যেকোনো মুহূর্তে করা যায়। এতে তেমন কোনো সময়ক্ষেপণ হয় না। কাজ-কর্মেও কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত মর্যাদাপূর্ণ ও বিশেষ ফজিলতপূর্ণ দুই বাক্য বেশি বেশি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...