আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশি শিক্ষক রাইসুল

প্রকাশঃ

Spread the love

বাংলাদেশি শিক্ষার্থী রাইসুল সৌরভ আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অব গলওয়ে স্টুডেন্টস ইউনিয়নের ২০২৫-২৬ মেয়াদের জন্য জাতিগত সংখ্যালঘু কর্মকর্তা পদে নির্বাচিত হয়েছেন। ইউনিভার্সিটি অব গলওয়ে ১৮৪৫ সালে প্রতিষ্ঠিত বিশ্বের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্র ইউনিয়নের যাত্রা শুরু ১৯১১ সালে। পরবর্তী সময়ে সেটি ১৯৬৪ সালে সাংবিধানিকভাবে বর্তমান ইউনিয়নের রূপ লাভ করে। আয়ারল্যান্ডের বর্তমান রাষ্ট্রপতি মাইকেল ডি হিগিন্স ১৯৬৪-৬৫ সালে তৎকালীন ছাত্র সংসদের প্রথম সভাপতি ছিলেন।

স্থানীয় সময় রাত ৯টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। রাইসুল সৌরভ ১ হাজার ২৯৮ ভোটের মধ্যে ১ হাজার ৯৭ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হলেন। এর আগে ২০২৪-২৫ মেয়াদেও রাইসুল সৌরভ নির্বাচিত হয়েছিলেন। তিনি ৩০ জুন চলতি দায়িত্ব শেষে আগামী ১ জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবী রাইসুল সৌরভ গলওয়ে বিশ্ববিদ্যালয়ের ল স্কুলে পিএইচডি প্রোগ্রামে কলেজ অব বিজনেস, পাবলিক পলিসি অ্যান্ড ল কর্তৃক বৃত্তির অধীন লিগ্যাল অ্যানালিটিকস বিষয়ে গবেষণা করছেন। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২০ হাজার শিক্ষার্থী পড়ালেখা ও গবেষণা করছেন, যেখানে ছাত্র ইউনিয়ন সব শিক্ষার্থীর স্বার্থ সুরক্ষা ও কল্যাণের জন্য কাজ করে। নির্বাচিত হয়ে রাইসুল সৌরভ বিশ্ববিদ্যালয়ের জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন। তিনি তাঁর মেয়াদে আইরিশ সমাজের সব স্তরে জাতিগত সংখ্যালঘু ছাত্রদের অধিকারের প্রচার, রক্ষা ও সমর্থনে কাজ করে যেতে চান।

 

image_pdfimage_print

সর্বশেষ

ইরান যুদ্ধবিরতি চুক্তি প্রায় সম্পন্ন, চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

0
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েল যুদ্ধ শেষ করার জন্য একটি যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) ‘প্রায় চূড়ান্তভাবে আলোচিত হয়েছে’। এমন...

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই

0
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন...

বিদ্যুতের দাম বৃদ্ধিতে অস্তিত্ব সংকটে স্টিল শিল্প

0
বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ায় চরম অস্তিত্ব সংকটে পড়েছে দেশের আবাসন ও অবকাঠামো খাতের অন্যতম প্রধান চালিকাশক্তি স্টিল শিল্প।...

প্রায় সব ধরনের অপরাধ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

0
২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি সময়ে দেশের অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, প্রায় সব ধরনের অপরাধ কমেছে। আজ...

বিরোধী রাজনৈতিক দলের ছোটরা মাদকাসক্ত কি না, সন্দেহ হয়: আলাল

0
সমালোচনা করতে গিয়ে বিরোধী রাজনৈতিক দলের কনিষ্ঠ নেতাদের মুখের ও শরীরি ভাষা দেখে তারা মাদকাসক্ত কি না, এমন সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা...