কে হচ্ছেন যুক্তরাজ্যর নতুন প্রধানমন্ত্রী জানা যাবে আজ

প্রকাশঃ

Spread the love

বরিস জনসনের উত্তরসূরি কে হচ্ছেন? লিজ ট্রাস নাকি ঋষি সুনাক। এটি জানা যাবে আজ সোমবার (৫ সেপ্টেম্বর)।

এদিন যুক্তরাজ্য স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে ভোটের ফল প্রকাশিত হবে।   এরইমধ্যে ব্রিটেনে কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনে ভোটাভুটি শেষ। ধারণা করা হচ্ছে, টোরি সদস্যদের ভোটে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসই হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী।

ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের দৌড়ের শুরুতে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক এগিয়ে থাকলেও শেষ লড়াইয়ে এগিয়ে লিজ ট্রাস। ভোটে জয় পেলে তিনি হবেন যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী।  বরিসের পদত্যাগের ঘোষণার পর নিয়ম অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী বেছে নিচ্ছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ২ লাখ টোরি সদস্য।   লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মদের পার্টি কেলেঙ্কারি, উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন ইস্যুতে প্রচণ্ড চাপের মুখে থাকা বরিস জনসন গত ৭ জুলাই ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিতে বাধ্য হন। তার পদত্যাগের পর শুরু হয় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়া।

ইন্টারনেটভিত্তিক তথ্য বিশ্লেষণ সংস্থা ইউগোভের একটি জরিপে দেখা গেছে, ৫২ শতাংশ মানুষ মনে করেন ট্রাস প্রধানমন্ত্রী হিসেবে বাজে হবেন।

আর ৪৩ শতাংশ মানুষ জানিয়েছেন, উচ্চ মূল্যস্ফীতি কমানোর বিষয়ে ট্রাসের ওপর তাদের কোনো রকম বিশ্বাস নেই।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...