ঘরের কোথায় রাউটার লাগালে ওয়াই-ফাইয়ের স্পিড ভালো পাবেন

প্রকাশঃ

Spread the love

নতুন বাসায় ওঠার পর বা নতুন ইন্টারনেট সংযোগ নেওয়ার সময় আমরা সাধারণত রাউটারটিকে টেকনিশিয়ানের রেখে দেওয়া জায়গাতেই রেখে দিই। কিন্তু অনেক ক্ষেত্রেই টেকনিশিয়ানরা রাউটার ঠিক জায়গায় বসান না। রাউটার ভুল জায়গায় থাকলে ওয়াই-ফাইয়ের গতি কমে যায়, ভিডিও কলে ল্যাগ হয় এবং ঘরের বিভিন্ন অংশে সিগন্যাল পৌঁছায় না। এমনকি ভালো মানের রাউটার থাকলেও সঠিক অবস্থানে না থাকলে তার পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে কমে যায়।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, রাউটার কোথায় রাখা হচ্ছে—এটাই দ্রুত ওয়াই-ফাইয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঘরের কোন স্থানে রাউটার রাখলে ভালো নেট পাওয়া যাবে, তা নির্ভর করে কয়েকটি মূল বিষয়ের উপর:

১. রাউটার রাখুন ঘরের কেন্দ্রস্থলে

রাউটার চারদিকে সিগন্যাল ছড়ায়। তাই এক কোণে রাখলে সিগন্যালের বড় অংশ দেয়াল বা বাইরে নষ্ট হয়ে যায়। মাঝখানে রাখলে কাভারেজ বাড়ে। কোণে রাখলে পাশের বাসায়ও সিগন্যাল পৌঁছে গিয়ে নিরাপত্তাজনিত সমস্যা তৈরি করতে পারে। মাঝখানে আনতে হলে মোডেম থেকে দূরত্ব বাড়তে পারে—সেক্ষেত্রে লম্বা ইথারনেট কেবল বা পাওয়ারলাইন অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে।

২. রাউটার যত উঁচুতে, তত ভালো সিগন্যাল

রাউটার সাধারণত নিচের দিকে বেশি সিগন্যাল পাঠায়, তাই মেঝে বা নিচু স্থানে রাখলে সিগন্যাল বাধাপ্রাপ্ত হয়। এজন্য রাউটারকে বুকশেলফের ওপর বা দেয়ালে মাউন্ট করে উঁচুতে রাখা ভালো। অনলাইনে সহজেই বিভিন্ন ধরনের রাউটার মাউন্ট পাওয়া যায়।

৩. ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে দূরে রাখুন

কিছু ডিভাইস রাউটারের সিগন্যাল নষ্ট করে, যেমন—

মাইক্রোওয়েভ: ২.৪ গিগাহার্টজে সিগন্যাল পাঠায়, যা রাউটারের সিগন্যালের সঙ্গে ইন্টারফিয়ারেন্স তৈরি করে।

বড় টিভি: সিগন্যাল বাধা দেয়।

ধাতব বস্তু: সিগন্যাল শোষে বা প্রতিফলিত করে।

অ্যাকুরিয়াম: পানি সিগন্যাল ঠেকিয়ে দেয়, ফলে রাউটার ও ডিভাইসের মাঝে থাকলে গতি কমে যায়।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...