ঘুর্নিঝড় সিত্রাং মোকাবেলায় রামগঞ্জ উপজেলা প্রশাসনের জরুরি সভা

প্রকাশঃ

Spread the love

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ ঘুর্নিঝড় মোকাবেলায় উপজেলা প্রশাসন এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

রামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় জনজীবন থমকে গেছে। বিপাকে পড়েছে এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিসের তথ্যমতে, শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়ে আজ সোমবার (২৪ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যার নামকরণ করা হয়েছে ‘সিত্রাং’। আগামী মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরের দিকে এটি বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলেও জানান আবহাওয়াবিদরা।

তাই এনিয়ে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৪(অক্টোবর) সোমবার বেলা ২ টায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

আবহাওয়া অফিস সুত্রে জানাযায়, সাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এটি আরও শক্তিশালী হলে ২৪ ও ২৫ অক্টোবর লক্ষ্মীপুর জেলার সবকয়টি উপজেলা আঘাত হানতে পারে।
লক্ষ্মীপুর জেলায় ৭ নম্বর স্থানীয় বিপদ সংকেত দেখানো হয়েছে। এখনও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি রয়েছে। যদি ঘণ্টায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার হয়, তাহলে এটি সাইক্লোনে রূপ নেবে। পরিস্থিতি বুঝে তখন সংকেত আরো বাড়ানো হবে।

এসময় উপজেলা  নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা সরকারি সকল  কর্মকর্তাগণকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে বলেন, অবস্থার অবনতি হলে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন লোকজনদের  যাতে সাইক্লোন শেল্টারে আশ্রয় দেওয়া যায়। তাই সাইক্লোন শেল্টারে প্রস্তুত রাখার জন্য।

জরুরি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন  রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু,রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন।

এসময় দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোলরুম  গঠন করা হয় । যেকোনো  জরুরি প্রয়োজনে কন্ট্রোলরুমের মোবাইলে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
মোঃ জুয়েল রানা -০১১৭৫৫৮২২৬৪৫,  মোঃআব্দুল বাকের -০১৮৪৯৬২২১৫৬, মোঃ আল আমিন খান -০১৮১৩৬৭৪৩৫৭

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...