ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক এবং সচেতন থাকতে হবে – ওসি মুরাদ

প্রকাশঃ

Spread the love
ভোলা প্রতিনিধি:
মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিয়েসহ নানাবিধ সামাজিক অপরাধরোধে ভোলার তজুমদ্দিনের সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ সেপেটম্বর) সকালে তজুমদ্দিন থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ। এসময় প্রধান অতিথির বক্তব্যে ওসি মুরাদ বলেন, শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ হিসাবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট অভিভাবকদের পাশাপাশি স্কুলের শিক্ষকদেরকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।বর্তমানে মোবাইল ফোন ব্যবহারে ছাত্রছাত্রীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মোবাইল ফোন ব্যবহারে ছাত্র ছাত্রী দের সতর্ক এবং সচেতন থাকতে হবে। সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক নির্মূল, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ, সাম্প্রদায়িক সহিংষতা নির্মূল করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান ওসি মুরাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন সোনাপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, বিদ্যালয় কমিটির সদস্য বৃন্দ, বিট অফিসার এসআই রাজিব বড়ুয়া, স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।
image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...