জাপানের বিপক্ষে ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই

প্রকাশঃ

Spread the love

ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে আজ রাতের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। শেষ ৩২-এর এই ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। জয় পেলেই পরবর্তী ধাপে জায়গা নিশ্চিত হবে এবং পরাজিত দলকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। জাপানের বিপক্ষে ম্যাচকে ‘ফাইনাল’ বলে আখ্যায়িত করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি বলে গেছেন, নকআউট পর্বে যেকোনো কিছুর জন্যই প্রস্তুত আছেন তারা।

আনচেলত্তির ভাষায়, ‘পুরো দলই মনোযোগী, সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য তৈরি। অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি শুটআউট—আমরা সবদিক থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই।’

‘ফাইনাল’ খেলার অভিজ্ঞতা ব্রাজিল দলের ফুটবলারদের বেশির ভাগেরই আছে। ক্লাব ফুটবলে এ ধরনের নকআউট ম্যাচও তারা খেলেন নিয়মিতই। ওই আত্মবিশ্বাস বিশ্বকাপেও কাজে লাগাতে চান আনচেলত্তি। এ জন্য দলের ভেতর ‘মন, হৃদয় ও পরিষ্কার ভাবনার’ সমন্বয় খুঁজছেন ব্রাজিল কোচ।

দলের অভিজ্ঞ ফুটবলারদের ওপর পূর্ণ আস্থা রেখে আনচেলত্তি বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে দলে এমন কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা এ ধরনের বড় ম্যাচের চাপ কীভাবে সামলাতে হয়, তা খুব ভালো করেই জানে। এদিক থেকে আমি পুরোপুরি নিশ্চিন্ত।’

তবে প্রতিপক্ষের জন্যও সমীহ আছে তাঁর কথায়, ‘জাপান এমন একটা দল, যাদের সম্মান করতে হবে, আমরা তা করবও।’

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করলেও পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৩২ দলের রাউন্ডে উঠেছে ব্রাজিল। তিউনিসিয়াকে হারালেও নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র করে গ্রুপে দ্বিতীয় হয়ে এই পর্বে এসেছে জাপান।

ব্রাজিলের জন্য শুরুটা ভালো না হলেও সময়ের সঙ্গে তারা উন্নতি করছে—এমন বিশ্বাস দলটির অধিনায়ক মার্কিনিওসের, ‘আমরা আমাদের সেরা ফর্মে ছিলাম না, তবে আমাদের খেলায় প্রতিনিয়ত উন্নতি হচ্ছে। টুর্নামেন্টের শুরুতে আমাদের যে অবস্থা ছিল, তার চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে আমরা এখন নকআউট পর্বে পা রাখছি।’

image_pdfimage_print

সর্বশেষ

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

0
বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃশ্বাস...

কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান

0
নগরীর যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে বসা হকারদের...

ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

0
বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ম্যাচটি খেলার অপেক্ষায় রয়েছে কেপ ভার্দে। আর্জেন্টিনার বিপক্ষে শেষ বত্রিশের (রাউন্ড অব থার্টি টু) এই ঐতিহাসিক লড়াইয়ের...

৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির

0
বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের আটটি সামরিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল...

ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ

0
ব্রাজিল বনাম জাপানের হাইভোল্টেজ মহারণের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে রোববার সংবাদ সম্মেলনে এসে সেলেসাওদের রুখে দেওয়ার নকশা ও রণপরিকল্পনা...