জেনে নিন, কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি ?

প্রকাশঃ

Spread the love

পর্তুগাল-সুইজারল্যান্ড লড়াই দিয়ে শেষ হয়েছে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। গ্রুপ পর্বে নানা অঘটন ঘটলেও, দ্বিতীয় রাউন্ডে এসে তেমন কোনো অঘটনের দেখা পায়নি ফুটবল বিশ্ব। তবে ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেনকে হারিয়ে মরক্কোর জয় বাড়তি আমেজ জাগিয়েছে দর্শকদের মাঝে।

সদ্য সমাপ্ত দ্বিতীয় রাউন্ডের লড়াই শেষে এবার শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল যুদ্ধ। যার প্রথম ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। ৯ ডিসেম্বর (শুক্রবার) আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়াম বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে এই দুই দল।

এক নজরে দেখে নেওয়া যাক শেষ আটের দলগুলোর লড়াইয়ের সময়সূচি:

কোয়ার্টার ফাইনালের সময়সূচি

প্রথম ম্যাচ

৯ ডিসেম্বর, শুক্রবার (ব্রাজিল : ক্রোয়েশিয়া)

রাত ৯টা, এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান

দ্বিতীয় ম্যাচ

৯ ডিসেম্বর, শুক্রবার (নেদারল্যান্ডস : আর্জেন্টিনা)

দিবাগত রাত ১টা, লুসাইল স্টেডিয়াম, লুসাইল

তৃতীয় ম্যাচ

১০ ডিসেম্বর, শনিবার (পর্তুগাল : মরক্কো)

রাত ৯টা, আল থুমামা স্টেডিয়াম, দোহা

চতুর্থ ম্যাচ

১০ ডিসেম্বর, শনিবার (ফ্রান্স : ইংল্যান্ড)

দিবাগত রাত ১টা, আল বাইত স্টেডিয়াম, আল খোর

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...