জোড়া সেঞ্চুরির পরও ২৮০ রানে অলআউট শ্রীলংকা

প্রকাশঃ

Spread the love
জোড়া সেঞ্চুরির পরও ২৮০ রানে অলআউট শ্রীলংকা

৫৭ রানে ৫ উইকেট পতনের পর অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের জোড়া সেঞ্চুরিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৮০ রানের সংগ্রহ পেয়েছে সফরকারী শ্রীলংকা। ধনাঞ্জয়া ও কামিন্দু উভয়েই  ১০২ রান করে করেন। বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ ও অভিষিক্ত নাহিদ রানা ৩টি করে উইকেট নেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে খালেদ তোপে পড়ে ৪১ রানে ৩ উইকেট হারায় শ্রীলংকা। দুই ওপেনার নিশান  মাদুশকাকে (২) ও দিমুথ করুনারত্নকে (১৭) এবং তিন নম্বরে নামা কুশল মেন্ডিসকে (১৬) ফেরান খালেদ।
খালেদ তোপের পর অ্যাঞ্জেলো ম্যাথুজ ৫ রানে রান আউট এবং দিনেশ চান্ডিমালকে ৯ রানে ফেরান  আরেক পেসার শরিফুল ইসলাম। এতে ৫৭ রানে ৫ উইকেট হারায় শ্রীলংকা। এরপর বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন শ্রীলংকার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। ষষ্ঠ উইকেটে ডাবল-সেঞ্চুরির জুটি গড়েন তারা। সেই সাথে সেঞ্চুরির দেখা পান দু’জনই।
৫৭তম ওভারে কামিন্দুকে শিকার করে জুটি ভাঙ্গেন অভিষেক টেস্ট খেলতে নামা পেসার নাহিদ রানা। ১১টি চার ও ৩টি ছক্কায় ১২৭ বলে ১০২ রান করেন কামিন্দু। এরপর আরেক সেঞ্চুরিয়ান ধনাঞ্জয়াকেও শিকার করেন রানা। ১২টি চার ও ১টি ছক্কায় ১৩১ বলে ১০২ রান করেন লঙ্কার দলনেতা। জুটিতে ২৪৫ বলে ২০২ রান যোগ করেন ধনাঞ্জয়া ও কামিন্দু। দলীয় ২৬৪ রানের মধ্যে ধনাঞ্জয়া ও কামিন্দু ফেরার পর ২৮০ রানে অলআউট হয় শ্রীলংকা। বাংলাদেশের খালেদ ৭২ রানে ও রানা ৮৭ রানে ৩টি করে উইকেট নেন।
image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...