তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন

প্রকাশঃ

Spread the love

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

তজুমদ্দিনে জমি সংক্রন্ত বিরোধের জের ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ছাত্রলীগের উপর দায় চাপিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের দেয়া প্রেস রিলিজের প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছে। ৯ অক্টোবর (রবিবার) দুপুর ১২টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের নেতা কর্মিদের নিয়ে তজুমদ্দিন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

লিখিত বক্তব্যে সভাপতি সাইফুদ্দিন সবুজ দাবী করেন, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আলী ফরাজী বাড়ির জৈনিক খোরশেদ কাজীর সাথে তার চাচাতো ভাই আবদুর রবের সাথে একটি সুপারি বাগানের মালীকানা নিয়ে বিরোধ চলছিলো। গত ০৭/১০/২০২২ তারিখ সকাল সাড়ে আটটায় খোরশেদ কাজী গংরা বাগানে সুপারী পাড়তে গেলে এসময় তাদের একই বাড়ির আবদুর রব ও তার স্বজনরা বাধা দেয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে খোরশেদ কাজীর ছেলে ও ছাত্রদলের কর্মি কাজী হুমায়ুন আহত হয়ে তজুমদ্দিন হাসপাতালে এবং প্রতিপক্ষের আরেক ছাত্রদল কর্মি হোসেন লালমোহন হাসপাতালে চিকিৎসা নেয়। এঘটনায় দু-পক্ষের অন্তত ৮জন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নেয়। পরে ওই দিনই ছাত্রদলের কর্মি কাজী হুমায়ুনের বড়ভাই দন্ডবিধির (পেনাল কোড-১৮৬০) এর৷ ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ধারায় তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর প্রতিপক্ষের ছাত্রদল কর্মি হোসেন কে গ্রেপ্তার করে পুলিশ কারাগারে পাঠিয়েছে।

কিন্তু গত ০৭/১০/২০২২ ইং শুক্রবার কেন্দ্রিয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত “ছাত্রলীগের সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ” শিরোনামে একটি প্রেস বিজ্ঞপ্তি বিভিন্ন অনলাইন ও ফেসবুকে আপলোড করে। এর প্রেক্ষিতে উপজেলা ছাত্রলীগ প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করে।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন সবুজ আরো জানান, এধরনের পারিবারিক একটি বিষয়কে রাজনৈতিক ফয়দা হাসিলের জন্য উপমহাদেশের প্রচীনতম একটি প্রগতিশীল ছাত্র সংগঠনের উপর দায় চাপিয়ে ছাত্রদল নিজেদের জনবিচ্ছিন্ন হয়ে তারা আজ প্রেস রিলিজ নির্ভর সংগঠনে পরিনত করেছে। ছাত্রদলের কেন্দ্রিয় কমিটির এমন মিথ্যা ও ভিত্তিহীন প্রেস রিলিজ দেয়ায় তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগ নিন্দা ও প্রতিবাদ জানায়। এ সময় সাথে আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক অপু চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

image_pdfimage_print

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ

0
প্রায় ১৭ দিন ও ৭২ ম্যাচের শ্বাসরুদ্ধকর সব লড়াইয়ের পর শেষ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। ৪৮ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ...

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

0
বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃশ্বাস...

কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান

0
নগরীর যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে বসা হকারদের...

ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

0
বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ম্যাচটি খেলার অপেক্ষায় রয়েছে কেপ ভার্দে। আর্জেন্টিনার বিপক্ষে শেষ বত্রিশের (রাউন্ড অব থার্টি টু) এই ঐতিহাসিক লড়াইয়ের...

জাপানের বিপক্ষে ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই

0
ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে আজ রাতের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। শেষ ৩২-এর এই ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। জয়...