তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ: নিহত বেড়ে ২৮

প্রকাশঃ

Spread the love

তুরস্কের উত্তরাঞ্চলের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে খনি শ্রমিক নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা বলছেন, আটকে পড়া অনেক খনি শ্রমিকের সন্ধান অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর বার্টিন প্রদেশের আমাসরা শহরে একটি কয়লা খনিতে হওয়া এ দুর্ঘটনায় আহতদের মধ্যে আটজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া পাঁচজন ওই এলাকায় স্থাপিত ‘ইমার্জেন্সি রেসপন্স সেন্টারে’ রয়েছেন।

তুরস্কের কৃষ্ণ সাগরীয় প্রদেশ বারতিনের জেলা আমাসরার খনিতে সাংবাদিকদেরকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেছেন, এ সকল অসুস্থ শ্রমিকরা ওই ২৮ জন খনি শ্রমিকের অন্তর্ভুক্ত রয়েছেন যাদেরকে এখন পর্যন্ত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, অন্তত তিনজন খনি শ্রমিক নিবিড় পরিচর্যা ইউনিটে গুরুতর অবস্থায় রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেছেন, ‘সব মিলিয়ে, আমাদের ১১০ জন ভাই খনিতে কাজ করছিলেন। তাদের মধ্যে কেউ কেউ নিজেরাই বেরিয়ে এসেছিলেন এবং কয়েক জনকে উদ্ধার করা হয়েছিল।’জ্বালানি মন্ত্রী ফাতিহ ডনমেজ বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যে খনিতে দাহ্য গ্যাসের বিস্ফোরক মিশ্রণ ফায়ারড্যাম্পের বা মিথেনের কারণে বিস্ফোরণ ঘটেছে।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...