ত্বকে অক্সিজেন সরবরাহ ঠিক রাখবেন যেভাবে

প্রকাশঃ

Spread the love

ত্বক সুন্দর রাখতে কে না চায়? কিন্তু ত্বক সুস্থ এবং সুন্দর রাখাটাও বেশ ঝামেলার কাজ। বিশেষ করে যাদের প্রতিদিন বাড়ির বাইরে যেতে হয় বাইরের ধুলা, ধোঁয়া, দূষণে নাজেহাল অবস্থা হয় তাদের ত্বকের। এই পরিস্থিতিতে ত্বক হয়ে ওঠে নিষ্প্রাণ। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে ত্বকে সঠিকভাবে অক্সিজেন সরবরাহ করতে পারে না। সেজন্য ত্বকে নানা সমস্যা দেখা দেয়।

বিশেষজ্ঞরা বলছেন,, ত্বকে যখনই কোনও সমস্যা দেখা দেবে, তখনই বুঝতে হবে, তাতে অক্সিজেনের ঘাটতি হয়েছে। কোনও কারণে রোমকূপগুলি বন্ধ হয়ে গিয়েছে। এজন্য ত্বকে সমস্যা দেখা দিচ্ছে। এর জন্য মেনে চলতে হবে বেশ কিছু সহজ উপায়। যেমন-

১. ত্বকে অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি খেতে হবে। তাহলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। ত্বকে যদি প্রতিদিন প্রচুর ময়শ্চারাইজার ব্যবহার করা হয় তাহলে সাময়িক হয়তো ত্বক হাইড্রেটেড লাগবে। কিন্তু ত্বক ভিতর থেকে জলীয়ভাব বজায় রাখতে হলে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে।

২. ত্বকে যত কম মেকআপ ব্যবহার করা যায়, তত ভালো। কারণ, বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মেকআপ ব্যবহার করলে রোমকূপের মুখগুলো বন্ধ হয়ে যায়। এতে ত্বকে অক্সিজেন চলাচল সঠিক থাকে না। আর যদিও মেকআপ করতে হয়, তাহলে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই মেকআপ তুলে ঘুমাতে যেতে হবে।

৩. ত্বক পরিস্কার পরিচ্ছ্বন্ন রাখতে হবে। নিয়মিত ক্লিনজিং, টোনিং, স্ক্রাবিং, ময়শ্চারাইজিং করতে হবে। হয়তো ব্যস্ত সময়ে বেশিক্ষণ পরিচর্যা করতে পারছেন না। কিন্তু অল্প সময় পেলেও ত্বক পরিস্কার রাখতে হবে।

৪. ত্বকে মরা কোষ জমে থেকে অক্সিজেন চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এজন্য ত্বক পরিস্কার রাখা দরকার। নিয়মিত স্ক্রাবার ব্যবহার করতে হবে। তাহলে ত্বকের উপর জমে থাকা মরা কোষগুলো দূর হয়ে যায়।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...