দারুণ শুরুর দিয়েও জয় পেল না যুক্তরাষ্ট্র

প্রকাশঃ

Spread the love

শুরুটা দারুণ করেও শেষ পর্যন্ত জয় পেল না যুক্তরাষ্ট্র। অন্যদিকে সব মলিনতা ঝেড়ে ফেলে বিরতির পর ভালো খেলেছে ওয়েলস। ঘর সামলাতে ব্যস্ত হয়ে পড়ল দলটি, যদিও পারল না। শেষ দিকে গ্যারেথ বেলের গোলে মূল্যবান একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ওয়েলস।

মঙ্গলবার আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হলো।

সেই ১৯৫৮ বিশ্বকাপের পর আবার বিশ্বসেরার মঞ্চে ফেরাটা দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে বেশ হলো ওয়েলসের।

প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য করা যুক্তরাষ্ট্র টিম ওয়েহর গোলে এগিয়ে যায়। কিন্তু বিরতির পর তাদের সেভাবেই খুঁজেই পাওয়া গেল না। আক্রমণাত্মক ফুটবল খেলে শেষ দিকে সমতা টানল ওয়েলস।

কয়েক প্রজন্মের অপেক্ষা শেষে বিশ্বকাপে ফেরার ম্যাচের শুরুতেই নিজেদের ভুলে গোল খেতে বসেছিল ওয়েলস। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড টিম ওয়েহ ক্রস বাড়ান ছয় গজ বক্সের মুখে। তাতে তেমন কোনো হুমকি ছিল না, কিন্তু হেডে ঠেকাতে গিয়ে আত্মঘাতী হতে বসেছিলেন জো রোডন। গোলরক্ষক সোজা বল যাওয়ায় সে যাত্রায় রক্ষা হয়। তবে গোলরক্ষক ওয়েন হেনেসি বল নিয়ন্ত্রণে রাখতে না পারায় আবার আক্রমণ শানায় যুক্তরাষ্ট্র। দুরূহ কোণ থেকে জশ সার্জেন্টের শট পোস্টের বাইরের দিকে লাগে।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...