দুই ছেলেসহ ইসলাম গ্রহণ করলেন মা

প্রকাশঃ

Spread the love

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে মা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে শেরপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে একজন মাওলানার কাছে গিয়ে কালেমা পড়ে এবং কোর্টে এফিডেভিটের মাধ্যমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম ধর্ম গ্রহণ করা ব্যক্তিরা হলেন- নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা মহল্লার মৃত খগেন বিশ্বাসের স্ত্রী সবিতা রানী, তার ছেলে জয় ও বিজয়। তবে বর্তমানে তারা নিজেদের নাম রেখেছেন আছিয়া বেগম, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসাইন।

এ বিষয়ে নওমুসলিম আছিয়া বেগম জানিয়েছেন, ইসলাম ধর্ম আমার অনেক আগে থেকেই ভালো লাগতো। প্রতিবেশীদের মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠান দেখে আমারও ইসলাম ধর্ম গ্রহণ করতে মন চাইতো। ছেলে বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করছে শুনে আমি ও আমার অন্য ছেলে জয়কে নিয়ে রাজি হই ইসলাম ধর্ম গ্রহণ করতে।

এ বিষয়ে মোহাম্মদ হোসাইন (বিজয়) বলেন, আমরা কারো প্ররোচনায় ইসলাম ধর্ম গ্রহণ করিনি। আমি অনেক দিন থেকেই ইসলাম ধর্ম গ্রহণের জন্য নিজেই খতনা করেছি। মঙ্গলবার আমার মা ও ভাইকে নিয়ে আদালতের মাধ্যমে ও কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

এ বিষয়ে শেরপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেরাজ উদ্দিন বলেন, প্রয়াত খগেন বিশ্বাসের স্ত্রী সবিতা রাণী বিশ্বাস ও তার দুই ছেলে স্বেচ্ছায় আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমি তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মেহেদী হাসানের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন করেছি।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...