দুই লাল কার্ডের ম্যাচে বার্সার জয়

প্রকাশঃ

Spread the love

পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠে না নেমেই লাল কার্ডের দেখা পেলেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। তাছাড়াও অহেতুক ফাউল করে লাল কার্ড দেখেন দলের আরেক গুরুত্বপূর্ণ ফুটবলার রবার্ট লেভানডস্কি।

এমন আরও ঘটন-অঘটনের জন্ম দিয়ে বিশ্বকাপ বিরতির আগে শেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

ওসাসুনার মাঠে দাভিদ গার্সিয়ার গোলে শুরুতেই পিছিয়ে পড়ে বার্সা। ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে ডি-বক্সে হেড করে গোলটি নিশ্চিত করেন ওসাসুনার স্প্যানিশ ডিফেন্ডার গার্সিয়া।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকলেও তেমন কোন কার্যকরী আক্রমণ শানাতে পারে নি জাভির দল।

উল্টো ম্যাচের ৩১ মিনিটে দলকে বিপদে ফেলেন রবার্ট লেভানডস্কি। মাঝমাঠে স্বাগতিকদের গোলদাতা গার্সিয়াকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন তিনি। এতে ম্যাচের বাকি সময় দশ জনের দল নিয়ে খেলতে হয় বার্সার।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...