নরসিংদীতে সুজিত হত্যা মামলায় চেয়ারম্যান কারাগারে

প্রকাশঃ

Spread the love

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি-

নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে প্কাশ্যে সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার সুজিত সূত্রধর (৫৩) কে কুপিয়ে হত্যা ঘটনায় জামিন নামঞ্জুর করে ইউপি চেয়ারম্যান ইউসুফ খান পিন্টুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

অভিযুক্ত ইউসুফ খান পিন্টু হাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোস্তাক আহমেদের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ভাইয়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট ইন্সপেক্টর দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, নিহত সুজিত ইউপি সদস্য থাকার সময়ের পরিষদের চাল ও গম বিতরণে অনিয়মসহ নানা বিষয় নিয়ে সুজিতের সঙ্গে হাজিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউসুফ খান পিন্টর বিরোধ ছিল। বিরোধের জের ধরে পিন্টুর নামে একাধিক মামলা করেন সুজিত। মামলার জের ধরে সুজিতের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটে।

এরই মধ্যে গত ২২ জুন সন্ধার পর সুজিত সূত্রধর বাড়ি থেকে হাজিপুর কাঠবাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান। রাত ৮টার দিকে হাজিপুর ইউপি চেয়ারম্যান পিন্টুর ভাই মনিরুজ্জামানের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে সুজিতকে কুপাতে থাকে।

এসময় ঠেকাতে গেলে সুজিতের ছেলে সুজন ও দোকানের কর্মচারীদেরও পিটিয়ে আহত৷ করা হয়। পরে আহত সুজিতকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃৃত ঘোষণা করেন।এ ঘটনায় হাজিপুর ইউপি চেয়ারম্যান ইউসুফ খান পিন্টুকে প্রধান আসামি করে ১৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে সুজন।

এরই প্রেক্ষিতে সোমবার ৫ সেপ্টেম্বর অভিযুক্তরা আদালতে হাজির হয়ে আগাম জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে পিন্টু ও তার ভাই মনিরুজ্জামান খানকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...