নিরাপদ সড়ক চাই রামগঞ্জ শাখার উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ

Spread the love

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেল এবং নিরাপদ সড়ক চাই রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আজ ২অক্টোবর সকালে স্কুল, কলেজ, মাদ্রারাসার শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, সিগন্যাল ও নৈতিক বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

রামগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রায়হান আক্তারের সভাপতিত্বে, উপজেলা নিরাপদ সড়কের সভপতি, ইউনুছ বেলালের সঞ্চালনা এই প্রশিক্ষণ কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়।

এসময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর বিআরটিএর সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন, বিআরটিএর পরিদর্শক মোঃ কামরুজ্জামান। গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি। ট্রাফিক আইন মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি। জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার, দৌড়ে অথবা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার না হওয়া, ফুটপাত ব্যবহার করাসহ নানা ধরনের দিকনির্দেশনা দেন তারা।

এই সময়ে উপস্থিত ছিলেন, রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্জুরুল হক ফারুক, নিরাপদ সড়ক চাই রামগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সেলিম হোসেন, নির্বাহী সদস্য মোঃ নূর আলমসহ স্কুলের শিক্ষার্থীরা।

image_pdfimage_print

সর্বশেষ

নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস...

নারী আন্দোলন শক্তিশালী হলেই রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব

0
নারী আন্দোলন গড়ে তোলা এবং তা আরও শক্তিশালী করার মধ্য দিয়েই নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বক্তারা। নারীপক্ষের অবহিতকরণ সভায় তারা বলেন,...

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে যুবলীগ নেতা গ্রেপ্তার

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনে ফেরার পথে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ...

বিদেশে থাকা দুই অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় আমি গ্রেপ্তার: আনিস আলমগীর

0
বিদেশে থাকা দুজন অনলাইন অ্যাক্টিভিস্টের প্ররোচনায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন...

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

0
রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে...