নৌকার ইঞ্জিনে লুঙ্গি প্যাঁচিয়ে যুবকের মৃত্যু

প্রকাশঃ

Spread the love

নেত্রকোনার খালিয়াজুরীত ইঞ্জিনচালিত নৌকার ইঞ্জিনে পরনের লুঙ্গি প্যাঁচিয়ে মো. হানিফ মিয়া নামে এক যুবক মারা গেছেন। বুধবার সকালে জেলার খালিয়াজুরী রসূলপুর ঘাটে এ ঘটনা ঘটে।

মো. হানিফ মিয়া (৩৬) পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার পাঠান গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হানিফ কিশোরগঞ্জের ইটনা এলাকা থেকে ছয় মাসের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নেন। নৌকাতে বাঁশবোঝাই করে তাহেরপুর যাওয়ার পথে খালিয়াজুরীর রসুলপুর গ্রামের দক্ষিণ পাশে নৌকাটি নোঙর করে বিরতি নেন। পরে নৌকা ছেড়ে যাওয়ার সময় বুধবার সকালে নৌকায় থাকা অপর ব্যক্তির ইঞ্জিন চালিয়ে দিয়ে হানিফের লুঙ্গিতে প্যাঁচিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খালিয়াজুরীর লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎজ্যোতি চৌধুরী বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...