পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফার প্রতিদ্বন্দ্বিতায় প্রায় দেড় হাজার প্রার্থী

প্রকাশঃ

Spread the love

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ১৫২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় দেড় হাজার প্রার্থী। ২৩ শতাংশের বেশি প্রার্থীর বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধের মামলা। আর কোটিপতি প্রার্থী আছেন অন্তত সাড়ে ৩শ’।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদসহ রাজ্যটির ১৬ জেলার ১৫২টি বিধানসভা আসনে লড়ছেন ১ হাজার ৪৭৫ জন প্রার্থী।

 

নির্বাচনি আসনগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত নন্দীগ্রাম, যেখানে লড়ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল নেতা পবিত্র কর।
 

খড়গপুর সদর আসনে বিজেপি নেতা দিলীপ ঘোষের বিপরীতে লড়ছেন তৃণমূলের প্রদীপ সরকার। এক সময়ের প্রতাপশালী কংগ্রেস নেতা অধীর চৌধুরী লড়ছেন বহরমপুর কেন্দ্র থেকে। 

এবার আলোচনায় এসেছে কোটিপতি প্রার্থীর তালিকা। মোট প্রার্থীদের ২১ শতাংশ এবার কোটিপতি। সবচেয়ে বেশি রাজ্যের শাসক তৃণমূলের। ১৫২ জনের মধ্যে ১০৬ জনের সম্পদের পরিমাণ কোটির অঙ্ক ছাড়িয়েছে।
 
এছাড়াও বিজেপির রয়েছেন ৭১ জন, কংগ্রেসের ৫০ জন এবং বামদের কোটিপতি প্রার্থীর সংখ্যা ২৪ জন।
 
অন্যদিকে এডিআর ও ইলেকশন ওয়াচ সংস্থার দাবি, প্রথম দফার মোট প্রার্থীর মধ্যে ৩৪৫ জনের বিরুদ্ধে রয়েছে মামলা। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম দফার নির্বাচনে এসব প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার।
image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...