পুলিশের বাধা উপেক্ষা করে রামগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ

প্রকাশঃ

Spread the love

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা করে জাতীয়তাবাদী দল বিএনপির রামগঞ্জ উপজেলার উদ্যোগে জ্বালানী তেল, পরিবহনে অধিক পরিমাণে ভাড়া বৃদ্ধি, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি ও দেশ ব্যাপী বিএনপির শান্তিপূর্ন মিছিলে পুলিশের গুলিতে নিহত ভোলার নুর আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জের শাওন হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৮সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে ভাদুর ইউনিয়নের সাবেক বিএনপি সংসদ সদস্য নাজিম উদ্দিন আহম্মেদের বাস ভবনের সামনে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, ভিপি বাহারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র সদস্য নিজাম উদ্দিন ভূইয়া।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সহ সভাপতি মনির আহমেদ তফাদার, পৌর সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য তোফায়েল আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু,জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক আমজাদ হোসেন মিয়াজী,উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবুসহ প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...