পেলের জন্য লড়বে ব্রাজিল, নেইমার খেলবেন

প্রকাশঃ

Spread the love

গ্রুপপর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করে নিতে গিয়ে ক্যামেরুনের কাছে হার। ওই ম্যাচে পাওয়া হাঁটুর চোটে স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও ডিফেন্ডার অ্যালেক্স তেলেসের বিশ্বকাপ শেষ। এর মধ্যে ব্রাজিল থেকে খবর আসে ক্যানসারের সঙ্গে লড়তে থাকা ফুটবলের রাজা পেলের অবস্থা সংকটাপন্ন।

কেমোথেরাপিতে সাড়া দিচ্ছে না তার শরীর। এমন একের পর এক দুঃসংবাদে শনিবার দিনটা ভীষণ উৎকণ্ঠায় কেটেছে ব্রাজিল দলের। রাতে সেই দমবন্ধ আবহ কেটে যায় দুটি স্বস্তির খবরে। দোহার ৯৭৪ স্টেডিয়ামে আজ রাত ১টায় শেষ ষোলোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে দলের প্রাণভোমরা নেইমার চোটকাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ওঠায় গাঝাড়া দিয়ে উঠেছে ব্রাজিল। কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতে নিশ্চিত করেন, আজ খেলবেন নেইমার।

প্রথম ম্যাচে চোটে পড়ার পর শনিবার রাতে প্রথম অনুশীলনে নামেন নেইমার। এরপর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, পেলের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে তার ৮২ বছরের জীর্ণ শরীর।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে সবাইকে শান্ত ও ইতিবাচক থাকার আহ্বান জানান পেলে নিজেই, ‘বন্ধুরা, আমি চাই সবাই শান্ত ও ইতিবাচক থাকুন। আমি অনেক আশাবাদী। …. সৃষ্টিকর্তার ওপর আমার অগাধ বিশ্বাস আছে। ভালোবাসার প্রতিটি বার্তা আমাকে শক্তি জোগাচ্ছে। আমি বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ জেতানো পেলের এই বার্তাই আজ সেলেকাওদের জন্য সবচেয়ে বড় প্রেরণা হতে পারে। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযানে তিতের দল আরেক ধাপ এগিয়ে গেলে আরও শক্তি ও উদ্দীপনা পাবেন পেলে। সব সমীকরণ একপাশে সরিয়ে রেখে ব্রাজিল আজ পেলের জন্যই লড়বে। শেষ ষোলোতে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ায় ব্রাজিল শিবিরে এখন প্রাণের উচ্ছ্বাস। বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ নিয়েও গ্রুপপর্বে তিন ম্যাচে মাত্র তিনটি গোল করেছে ব্রাজিল। কোচ তিতে অবশ্য প্রতিশ্রুতি দিয়েছেন, নকআউট পর্বে দেখা যাবে ব্রাজিলের রুদ্ররূপ। ডিফেন্ডার দানিলো আজ চোট কাটিয়ে মাঠে ফিরছেন।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...