প্রথম ম্যাচের আগেই শাস্তি পেতে পারেন ইংল্যান্ড অধিনায়ক

প্রকাশঃ

Spread the love

বিশ্বকাপে সোমবার ইরানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। কিন্তু তার আগে বিপাকে পড়তে যাচ্ছে তারা। খেলা শুরুর আগেই শাস্তি পেতে পারেন দলের অধিনায়ক হ্যারি কেন। সমকামীদের সমর্থনে একটি বিশেষ আর্মব্যান্ড পরে নামতে পারেন ইংল্যান্ডের অধিনায়ক। আর সেটি করলেই বিপাকে পড়বেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

কাতারের আইন অনুযায়ী, দেশটিতে সমকামী প্রেম অপরাধ। বিশ্বকাপের আগে বেশ কয়েকটি এলজিবিটিকিউ সংস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। সেই প্রতিবাদে যোগ দিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ।

সেই তালিকায় রয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইৎজারল্যান্ড ও ওয়েলস।

একটি বিশেষ আর্মব্যান্ড সামনে এনেছে তারা। নাম ‘ওয়ান লাভ’। বিশ্বকাপের ম্যাচে এই আর্মব্যান্ড পরে নামবেন বলে জানিয়েছেন এ দেশগুলোর অধিনায়ক।

তারা জানান, সরাসরি সমকামবিরোধী আইনের বিরোধিতা করার জন্য নয়, সমকামী প্রেমকে সমর্থন করার জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...