ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, দপ্তরি আজাদকে পদচ্যুতির নির্দেশ

প্রকাশঃ

Spread the love

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের ঘটনায় বর্নিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম-প্রহরী আজাদ মোল্লাকে সাময়িকভাবে পদচ্যুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া এ নির্দেশ দেন। এর আগে শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বর্নিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার করিম বলেন, নির্দেশনা পাওয়ার পর আগামী ২১ ডিসেম্বর বেলা ১১টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়েছে। সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) ও ম্যানেজিং কমিটি মিলে যে সিদ্ধান্ত নেবে তাই কার্যকর হবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিচুজ্জামান বলেন , এ ঘটনায় আগামী ২১ ডিসেম্বর সকালে ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়েছে। দপ্তরি আজাদ মোল্লার বিরুদ্ধে ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া বলেন, এ ঘটনায় দপ্তরি কাম-প্রহরী আজাদ মোল্লাকে সাময়িকভাবে পদচ্যুত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী ২১ ডিসেম্বর বিদ্যালয়ে সভা ডাকা হয়েছে। সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বর্নিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম-প্রহরী আজাদ মোল্লা এক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার করেন। এসময় ওই কিশোর কামড়ে আজাদের পুরুষাঙ্গ অনেকটাই ছিঁড়ে ফেলে। স্থানীয়রা আহত অবস্থায় আজাদকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ওইদিনই তাকে ঢাকায় পাঠানো হয়।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...