ফাইনাল: পাকিস্তানকে ১৬৪ রানের টার্গেট নিউজিল্যান্ডের

প্রকাশঃ

Spread the love

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টসে হেরে ব্যাটে নেমে পাকিস্তানকে ১৬৪ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। হ্যাগলি ওভালে সকাল ৮টায় মাঠে নামে এই দুই দল।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটা রাঙ্গাতে পারেনি কিউইরা। দলীয় ১২ রানে নাসিম শাহ্‌র বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন ফিন অ্যালেন। পাওয়ার-প্লেতে ২ উইকেটে নিউজিল্যান্ডের ব্যাটাররা করে ৫১ রান।

অ্যালেনের সাজঘরে ফেরার পর ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন জুটি থেকে আসে ৩৫ রান। ব্যক্তিগত ১৪ রান করে হারিস রউফের বলে বোল্ড হন কনওয়ে। এরপর কেন উইলিয়ামসন ও গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ৫০ রানের ঝড়ো পার্টনারশিপ।মিডেল অর্ডারে গ্লেন ফিলিপসের ২৯ ও মার্ক চ্যাপম্যানের ২৫ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন কেন উইলিয়ামসন।

পাকিস্তানের হয়ে দুইটি করে উইকেট নেন হারিস রউফ ও নাসিম শাহ্‌। একটি করে উইকেট নেন শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...