বছরের প্রথম সংসদ বসছে ৫ জানুয়ারি

প্রকাশঃ

Spread the love

২০২৩ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদের ২১তম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন।

সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও সংসদ সচিব আইন শাখা-১ এর সচিব কে, এম, আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন।

একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এজন্য এই অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা যায।

এর আগে গত ৬ নভেম্বর একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত হয়। ৩০ অক্টোবর শুরু হয়ে শেষ দিন পর্যন্ত এই অধিবেশনে মোট কার্যদিবস ছিল ছয়টি। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৯১টি নোটিশ পাওয়া যায়।

৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৩০টি। প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ৪৪টি প্রশ্ন পাওয়া যায়, এরমধ্যে তিনি ১৪টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট এক হাজার ১৩টি প্রশ্নের মধ্যে মন্ত্রীরা ৪৩৯টি প্রশ্নের জবাব দেন। এই অধিবেশনে চারটি বিল পাস হয়। দুটি স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপিত হয়। এছাড়া ৩ নভেম্বর ২০২২ ‘জেলহত্যা দিবস’-উপলক্ষে পয়েন্ট অফ অর্ডারে সংসদ সদস্যরা আলোচনা করেন।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...