বশেমুরবিপ্রবিতে উপস্থিত না হয়েই মাস্টাররোল কর্মচারী নিচ্ছেন ‘দৈনিক মানবিক বেতন ‘

প্রকাশঃ

Spread the love
মোঃফজলে রাব্বি,বশেমুরবিপ্রবি­ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী ইমদাদুলের বিরুদ্ধে চাকরি না করেই বেতন নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে কর্মরত আছেন।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ‘বশেমুরবিপ্রবি প্রেসক্লাব ‘ এর এক অনুসন্ধানে দেখা যায়, লাইব্রেরি শুক্রবার বন্ধ থাকলেও তিনি শুক্রবারে উপস্থিতি দেখিয়ে মজুরি নেন। এছাড়া পূজা,ঈদ ও রমজান মাসের ছুটিতেও উপস্থিতি দেখিয়ে তিনি বেতন তোলেন। সর্বশেষ সেপ্টেম্বর মাসের উপস্থিতি খাতায় দেখা যায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা ও শুক্রবারের ছুটির দিনেও তিনি উপস্থিতি দেখিয়েছেন।

এমনকি অক্টোবর মাসে পূজার ছুটি থাকা ১ থেকে ১০ তারিখ পর্যন্তও উপস্থিতি দেখান মাস্টার রোলে কর্মরত এই কর্মচারী। শুধু সেপ্টেম্বর ও অক্টোবর মাসই নয় বরং কয়েক বছর ধরে এভাবেই ছুটির দিনেও উপস্থিতি দেখিয়ে বেতন তোলেন তিনি। এমনকি কয়েকদিন পরে কর্মক্ষেত্রে উপস্থিত হয়ে পূর্বে উপস্থিত না হওয়ার দিনগুলোতে স্বাক্ষর করেন তিনি।

এ বিষয়ে ইমদাদুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাবেক উপাচার্য খোন্দকার নাসিরুদ্দিনের আমল থেকেই এমন বেতন দেওয়া হচ্ছে । আমি রাতে ওভারটাইম করি বিধায় সেই সময়টুকু বিবেচনা করে শুক্রবার উপস্থিতি দেখানো হয়।

সেক্ষেত্রে ঈদ পূজার মত বড় বড় ছুটিতেও কেন উপস্থিতি দেখানো হয়েছে এমন প্রশ্নে ইমদাদুল বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানবিক কারণে আমাকে এ বেতন দিতে পারে।

এ বিষয়ে লাইব্রেরিয়ান ভারপ্রাপ্ত মোঃ নাছিরুল ইসলাম বলেন, আমি এখনো অক্টোবর মাসের বেতন করিনি। ইমদাদুল নামের মাস্টার রোলের কর্মচারী কেন এভাবে স্বাক্ষর করেছে আমি জানিনা। আমাকে না জানিয়ে সে উপস্থিত খাতায় স্বাক্ষর করেছে। বিষয়টি আমি তার কাছ থেকে জানতে চাইব।

এ বিষয়ে রেজিস্টার মোঃ দলিলুর রহমান বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ আমার কাছে লিখিত অভিযোগ দেয়নি। রিজেন্ট বোর্ড নিয়ে ব্যস্ত থাকায় বিষয়টি তিনি পড়ে দেখবেন বলে জানান।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...