বানিয়াচংয়ে দুরারোগ্যদের সমাজসেবা অধিদপ্তরের অনুদান

প্রকাশঃ

Spread the love

জুয়েল রহমান হবিগঞ্জ ,প্রতিনিধিঃ

বানিয়াচং উপজেলার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদানের চেক হস্তান্তর করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি’র (ইউএনও ভারপ্রাপ্ত) সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তজিমুল হক চৌধুরী। উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, ক্যান্সার, প্যারালাইজড, জন্মগত হৃদরোগী,থ্যালাসেমিয়া, লিভারসিরোসিস সহ ছয়টি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

বানিয়াচং উপজেলা সমাজসেবা অফিসে পূর্বেই আবেদনকারীদের মধ্য থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ২৬ জন কে মোট ১৩ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এ ধরনের কার্যক্রম বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পর থেকেই চালু করা হয়েছে। এবং এই কার্যক্রম চলমান থাকবে বলে ও জাননো হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...