বিএনপির সমাবেশে যাওয়ার পথে কার্গোচাপায় যুবকের মৃত্যু

প্রকাশঃ

Spread the love

মইনুল আবেদীন খান,বরগুনা প্রতিনিধিঃ

বিএনপির-সমাবেশে-যাওয়­ার-পথে-কার্গোচাপায়-য­ুবকের-মৃত্যুসগীর মিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।
চিকিৎসক মো. শামসুজ্জোহা শামস বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বুকের বাম পাশে এবং মাথার বাম দিকে জখমের চিহ্ন রয়েছে।’

বিএনপির বরিশাল বিভাগীয় মহাসমাবেশে যোগ দেয়ার পথে কার্গোচাপায় এক যুবক নিহত হয়েছেন।

বরগুনা সদর উপজেলার ললটোলা ইউনিয়নের বিষখালী নদীর নলটোনা পয়েন্টে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহত ২৬ বছর বয়সী সগীর মিয়া নলটনা ইউনিয়নের গর্জন বুনিয়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।

বিএনপির সমাবেশে যোগ দিতে পানিতে চলাচলকারী কার্গোতে ওঠার সময় কার্গো ও নৌকার চাপে পৃষ্ট হয়ে মারা যান ওই যুবক।

নলটোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কবির জানান, বিএনপি সমর্থিত নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ নলটোনা থেকে বরিশাল বিভাগীয় মহাসমাবেশে লোক নিতে কার্গো ঠিক করে রাখেন। ওই কার্গোটি পাথরঘাটা থেকে ছেড়ে বিষখালী নদীর নলোটোনা পয়েন্টে ভেড়ার সময় সেখানে থাকা একটি নৌকা সরাতে গিয়ে কার্গো ও নৌকার চাপে পিষ্ট হয়ে সগীর মিয়া আহত হন। পরে লোকজন ধরাধরি করে তাকে তীরে তুললে সেখানেই সগীরের মৃত্যু হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শামসুজ্জোহা শামস বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বুকের বাম পাশে এবং মাথার বাম দিকে জখমের চিহ্ন রয়েছে।’

বরগুনার সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘আমরা যতটুকু শুনেছি, বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে পাথরঘাটা থেকে একটি কার্গো ছেড়ে এসেছিল। ললটোলা থেকে আরও লোকজন নেয়ার জন্য সেটি তীরে ভেড়ার সময় সগীর মিয়া নামের এক ব্যক্তি কার্গোর চাপায় আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ আরো বলেন, ‘এ ঘটনায় পরিবারের কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।’

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...