বিশ্বকাপ ব্যর্থতার প্রতিবেদন জনসম্মুখে চান সুজন

প্রকাশঃ

Spread the love

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাশিত ফল পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। বড় মঞ্চে ব্যর্থতার কারণ অনুসন্ধান করতে তিন সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছিল। প্রায় মাস পাঁচেক পেরিয়ে গেলেও মূল্যায়ন কমিটির প্রতিবেদন প্রকাশ পায়নি। গত ৫ মার্চ  ‘বিশ্বকাপ ব্যর্থতা: দুই পরিচালককে দুষলেন ক্রিকেটাররা’ প্রতিবেদনে উঠে আসে মূল্যায়ন কমিটির প্রতিবেদন প্রকাশ না পাওয়ার কারণ। 

বিসিবির একটি সূত্র জানায়, বিশ্বকাপ দলের সঙ্গে থাকা দু’জন পরিচালকের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন ক্রিকেটাররা। যেটা অস্বস্তিতে ফেলেছিল মূল্যায়ন কমিটিকেও। অভিযুক্ত পরিচালকদ্বয়কে লজ্জার হাত থেকে বাঁচাতে মূল্যায়ন প্রতিবেদনের অনুলিপি পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করা হয়নি বলে জানান তারা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বিষয়টি চেপে গেছেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে।

শুধু তাই নয়, বিশ্বকাপ ব্যর্থতার কারণ বলতে গিয়ে একে অন্যের ওপর দোষ চাপাতে চেষ্টা করেছেন টিম ম্যানেজমেন্টের সদস্যরা। বিশ্বকাপে তামিমের না থাকার দায় হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে দিয়েছেন সাকিব আল হাসান। মূল্যায়ন কমিটির প্রতিবেদনে উঠে আসে, হাথুরুসিংহে চাননি তামিম বিশ্বকাপ দলে থাকুক।

এই প্রতিবেদন প্রকাশের পর আজ সংবাদমাধ্যমে কথা বলেছেন বিসিবি পরিচালক ও বিশ্বকাপে বাংলাদেশের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার অবশ্য তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করার পক্ষে। তবে বোর্ড যদি আড়ালেও সমাধান করতে চায়, তাতেও সমস্যা নেই তার।

বুধবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদন তো বিসিবি প্রকাশ করেনি। কোথা থেকে খবরটা এসেছে জানি না। এমন কিছু (হাথুরুর কারণে তামিমের না থাকা) হলে বিসিবি নিশ্চয়ই দেবে। আমি জানি না, এটা প্রকাশ হবে কি, হবে না। যারা তদন্ত করেছেন, তারা সেটি দিয়েছেন প্রেসিডেন্ট স্যারকে। উনি যদি মনে করেন এটা বের করা দরকার, তখনই বোঝা যাবে কোনটা সত্য, কোনটা মিথ্যা।’

বিসিবির প্রভাবশালী পরিচালক সুজন অবশ্য মনে করেন, তদন্ত প্রতিবেদন সবার সামনে আসা উচিত। তিনি বলেন, ‘আমার মনে হয়, প্রতিবেদনে এসেছে, সেটা প্রকাশ করা উচিত। প্রকাশ করলে ভালো। কারণ যদি আমাদের কোনো সমস্যা থাকে সেটা সমাধান হবে। আর বোর্ড যদি মনে করে, এটা প্রকাশ করব না, আমরাই সমাধান করব বোর্ড থেকে, সেটাও হতে পারে। এটা বিসিবির একটা ব্যাপার, প্রেসিডেন্ট স্যারের ব্যাপার। তবে আমি মনে করি না, কারও কারণে ম্যাচ হেরে যায়।’

কারো হস্তক্ষেপ দল খারাপ করতে পারে, এটা মনে করেন না মাহমুদ, ‘এটা দলীয় খেলা, একক কারোর কারণে কিছু হতে পারে বিশ্বাস করি না। পরিকল্পনার সমস্যা থাকতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি মনে করি না কোনো ব্যক্তির কারণে ম্যাচ হেরে যাবে বা জিতে যাবে! হ্যাঁ, অনেকেই ম্যাচ জেতায়, কিন্তু আমার মনে হয় খেলা তো মাঠে হয়। বাইরে থেকে তো আপনি এসব নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি আসলে এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না।’

image_pdfimage_print

সর্বশেষ

মিশনের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খাঁন

0
বুধবার (৭ অক্টোবর) সকালে ঝিনাইদহ পৌর শহরের কলাবাগান পাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দেন রাশেদ খাঁন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা...

বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

0
কর্মসূচির প্রথম দিনে বাংলাবান্ধা থেকে পায়ে হেঁটে ২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেঁতুলিয়ায় গিয়ে দিনের কর্মসূচি শেষ করার কথা রয়েছে। পথে বিভিন্ন বাজারে দাবিসংবলিত...

বাদীপক্ষের সঙ্গে আপস হলেও এমপি নজরুলের জামিন নামঞ্জুর

0
বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নজরুলের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী মাহাবুবুর রহমান। শুনানিতে তিনি দাবি করেন, মামলার বাদী...

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’-সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাছির

0
মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভারিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে সালমান মুক্তাদিরের বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নাছির উদ্দিন নাছির। পোস্টে নাছির উদ্দীন নাছির...

‘আমরা আধিপত্য চাই না, সংঘাতও চাই না’

0
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের সামনে নাকি আর কোনো...