বেইজিংসহ চীনের বিভিন্ন শহরে করোনা সংক্রমণের রেকর্ড

প্রকাশঃ

Spread the love

বেইজিংসহ চীনের বেশ কয়েকটি বড় শহরে সোমবার করোনাভাইরাস শনাক্তের রেকর্ড গড়েছে। করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আরও চাপের মধ্যে পড়েছে কর্তৃপক্ষ। চীন সরকার মানুষের জীবন এবং অর্থনৈতিক কার্যকলাপের উপর প্রভাব কমানোর চেষ্টা করছে।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে যে, সোমবার দেশটিতে ১৬ হাজার ৭২ জনের করোনার শনাক্ত হয়েছে। একদিন আগে রোববার এই সংখ্যা ছিল ১৪ হাজার ৭৬১। এই সংখ্যা গত ২৫ এপ্রিলের পর থেকে সর্বোচ্চ।

বেইজিং, চংকিং, গুয়াংজু এবং ঝেংঝুসহ অনেক শহরে এই সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। বেইজিংয়ে কয়েকশ শনাক্ত হলেও অন্যান্য শহরে এই সংখ্যা হাজার হাজার।

বিশ্বের অন্যান্য দেশে করোনার সংক্রমণ অনেকটাই কমে গেছে। করোনা রুখতে জিরো-কোভিড নীতি গ্রহণ করেছে চীন। বিভিন্ন শহরে লকডাউন দেওয়া হয়েছে। তারপরও দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা বাড়ায় চিন্তিত প্রশাসন। খবরে বলা হয়, করোনা রুখতে বিভিন্ন এলাকায় লকডাউন জারি করা হতে পারে। তবে দেশটির কমিশন ঘনিষ্ঠ যোগাযোগের জন্য কোয়ারেন্টাইনের সময় কমানোসহ কিছু ব্যবস্থা শিথিল করেছে।

বৃহত্তর প্রাদুর্ভাবের ঝুঁকিতে বিবেচিত এলাকাগুলোকে এখন ‘উচ্চ’ এবং ‘নিম্ন’ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। মার্কিন বিনিয়োগ ব্যাঙ্ক গোল্ডম্যান শ্যাসের বিশ্লেষকরা সোমবার একটি নোটে বলেছেন, ‘বর্তমানে গুয়াংজু এবং চংকিং এর মতো বড় শহরগুলোতে কোভিডের ঘটনা বাড়ছে এবং শূন্য-কোভিড নীতি অব্যাহত রয়েছে। এর ফলে দেশটির প্রবৃদ্ধি কমে যেতে পারে।’

বেইজিং সোমবার ৪০৭টি মামলা রিপোর্ট করেছে। আগের দিন এই সংখ্যা ছিল ২৩৫। দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে নতুন সংক্রমিত হয়েছে ৪ হাজার ৬৫ জন। একদিন আগে এই সংখ্যা ছিল ৩ হাজার ৬৫৩। মধ্য চীনের প্রধান উৎপাদন কেন্দ্র ঝেংঝুতে সোমবার করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬৪২ জনের। আর চংকিংয়ে শনাক্তের সংখ্যা ২ হাজার ২৯৭ জন।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...