বেসরকারি শিক্ষকদের বদলির নিয়ম চালু চায় এনটিআরসিএ

প্রকাশঃ

Spread the love

বেসরকারি বা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা নেই। এজন্য এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে আলাদা নীতিমালা তৈরি করে বদলি চালুর কথা বলা থাকলেও তা বাস্তবে হয় নি। তাই বেসরকারি শিক্ষকরা বদলি হতে পারেন না।

নিজ বাড়ি থেকে দূরে নিয়োগ পাওয়া প্রতিষ্ঠানেই দীর্ঘদিন থেকে যেতে বাধ্য হন। এমন পরিস্থিতি থেকে মুক্তি দিতে শিক্ষা মন্ত্রণালয়কে বেসরকারি শিক্ষকদের বদলির পৃথক নীতিমালা তৈরির সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. এনামুল কাদের খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেছেন, বেসরকারি শিক্ষকদের বদলি চালু করতে শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। তাতে এমপিও নীতিমালা অনুসারে পৃথক নীতিমালা তৈরির সুপারিশ করেছি।

শিক্ষকদের বদলি প্রক্রিয়া কোন সংস্থার মাধ্যমে পরিচালিত হতে পারে তা জানতে চাইলে তিনি বলেন, সেটি মন্ত্রণালয় দেখবে। এনটিআরসিএর কাজ নিবন্ধিত প্রার্থীদের নিয়োগ দেয়া। বদলির বিষয়টি আমাদের আওতাভুক্ত নয়।

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...