ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশঃ

Spread the love

ভারতের বিপক্ষে ঘরের মাঠে সাত বছর পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। দুদলের দ্বৈরথ রোমাঞ্চ ছড়াচ্ছে হোম অব ক্রিকেটে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে আজ। শেরেবাংলায় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।

সিরিজ শুরুর আগেই কুঁচকির ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এক নম্বর ওপেনার তামিম ইকবাল। তার পরিবর্তে পুরো ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশ স্কোয়াড এ নিয়ে চলছে জল্পনা।

তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও অধিনায়ক লিটন দাস কোনো স্পষ্ট ধারণা দেননি। বরং জানিয়েছেন, এখনো ওসব নিয়ে কথা হয়নি।

ওপেনিংয়ে ডান ও বাঁ হাতি কম্বিনেশন থাকলে লিটন বা বিজয়ের সঙ্গে নাজমুল হোসেন শান্তর খেলা একরকম নিশ্চিত। এ তিনজনের একজনকে আবার তিনেও খেলানো হতে পারে। সে ক্ষেত্রে সাকিব চারে, মুশফিক পাঁচ, রিয়াদ ছয় আর আফিফ সাত নম্বরে খেলবেন। আট নম্বরে মিরাজ এবং সঙ্গে তিন পেসার মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং এবাদত হোসেন আর শরিফুল ইসলামের যে কোনো একজন খেলবেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...