মিয়ানমারে নির্বাচনে কারচুপির দায়ে সুচির ৩ বছর কারাদণ্ড

প্রকাশঃ

Spread the love

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে নির্বাচনী জালিয়াতির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ইস্যুতে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যান্য অপরাধের জন্য মিয়ানমারের এ নেত্রীর ১৭ বছরের কারাদণ্ডের সাজা আছে। এখন ওই সাজার সঙ্গে আরও তিন বছর যুক্ত হলো।

নোবেল বিজয়ী এবং মিয়ানমারের কয়েক দশকের সামরিক শাসনের বিরোধিতাকারী সুচিকে গত বছরের শুরুর দিকে একটি সামরিক অভ্যুত্থানের পর থেকে আটক করা হয়েছে।

এরপর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হচ্ছে। তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে পাঁচ বছর মিয়ানমারের নেতৃত্ব দেন সুচি। বর্তমানে তার বিরুদ্ধে ১৮টি অভিযোগ আনা হয়েছে। তিনি দোষী সাব্যস্ত হলে এসব মামলায় তার সর্বোচ্চ ১৯০ বছর সাজা হতে পারে। এরই মধ্যে তাকে দুর্নীতি ও উসকানিসহ বেশ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।

অং সান সুচি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে সেনাবাহিনী গত বছর ক্ষমতাচ্যুত করার পর থেকে ব্যাপক অস্থিতিশীলতার মুখোমুখি হয়েছে মিয়ানমার। সাধারণ নির্বাচনে সু চির দল এনএলডি জয় পাওয়ার পর সেনা-সমর্থিত বিরোধী রাজনৈতিক দলগুলো জালিয়াতির অভিযোগ করে।

পরে বিরোধীদের এ অভিযোগে সমর্থন জানিয়ে সুচি নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশের ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...