যিনি নোবেল বিজয়ীদের ছবির কারিগর

প্রকাশঃ

Spread the love

পৃথিবী সেরা সবচেয়ে মূল্যবান এবং মর্যাদাসম্পন্ন পুরস্কারের নামটি নোবেল পুরস্কার। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সৃষ্টিশীল অভূতপূর্ব কর্ম ও অসামান্য অবদানের জন্য অসাধারণ কীর্তিমানদের কপালেই জোটে এই দুর্লভ পুরস্কার। প্রতিবছর অক্টোবর মাস এলেই নোবেল বিজয়ীদের ঘোষণা আসে। সেই সাথে নোবেল বিজয়ীদের আঁকা ছবি প্রকাশিত হয়।

কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ছবিগুলোর নেপথ্য? নোবেল বিজয়ীদের হুবহু স্কেচ দেখে অনেকেই মনে করেন এগুলো কম্পিউটারে আঁকা।

.কিন্তু একেবারেই তা নয়, এক কারিগরের হাতেই আঁকা এই ছবিগুলো। প্রতিভাবান সেই ব্যক্তি নিকোলাস এলমেহেদ। যিনি পেশায় একজন সুইডিশ ফ্রিল্যান্সার। নিকোলাস ২০১২ সাল থেকে তিনি নোবেলজয়ীদের ছবি আঁকছেন। তাকে নোবেলজয়ীর শিল্পীও বলা হয়।

জানা গেছে, নোবেল কমিটির পক্ষ থেকে বিজয়ীদের ছবি পাঠানো হয় নিকোলাসকে। সেগুলো চটজলদি এঁকে ফেলেন তিনি। প্রতিবার নোবেল ঘোষণার পর বিজয়ীদের আঁকা অবয়ব দেখি আমরা। নিকোলাস ২০১২ সালে নোবেল মিডিয়ায় যোগ দেন।

সে বছরই প্রথম হাতে-আঁকা নোবেলজয়ীর ছবি প্রকাশিত হয়। সেবছর যাদের স্পষ্ট ছবি পাওয়া যাচ্ছিল না, তাদের ছবি আঁকার নির্দেশনা পেয়েছিলেন তিনি। দুই বছর পর নোবেল মিডিয়ার চাকরিটা ছেড়ে দিলেন শিল্পী। তবে নোবেল মিডিয়া ছাড়ল না তাকে। প্রথম বছরেই ঠিক হয়ে যায় সব নোবেলজয়ীর ছবিই এরকম হবে এখন থেকে। আর তাই গত আট বছর ধরে এই কাজ করে যাচ্ছেন নিকোলাস।

এরপর গত ১০ বছর ধরে এই কাজ করে যাচ্ছেন নিকোলাস। ২০১৭-১৮ সালে নীল আর হলুদ রঙে এঁকেছিলেন নোবেলজয়ীদের। ২০১৭ সাল থেকে সাদা-কালো মাধ্যমের সঙ্গে ধাতব ফয়েল দিয়ে সোনালি রং এনেছেন তিনি। তবে যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি না হয়ে প্রতিষ্ঠান নোবেল পায় তাহলে প্রতিষ্ঠানটির কাজকেই ফুটিয়ে তোলেন ছবিতে। যেমন দুই বছর আগে শান্তিতে নোবেল পেয়েছিলেন ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’।

মুঠোয় ভরা শস্যের লোগো আঁকেন নিকোলাস। নোবেল জয়ীদের ছবি সামনে এলেও পেছনেই রয়ে গেছেন প্রতিভাবান শিল্পী নিকোলাস। খুব একটা মিডিয়ার সামনে আসেন না তিনি। আড়ালেই থাকতে পছন্দ করেন।

image_pdfimage_print

সর্বশেষ

‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’

0
সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য...

জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঢাবির দুই হলে এআই কর্মশালা

0
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শাখা আয়োজিত ‘ডিমিস্টিফাইং এআই’ কর্মশালায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক রাকিবুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দূতাবাস এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে ইমেইল হুমকির পর

0
ঢাকার কূটনৈতিক জোনে ইমেইল হুমকি ও জোরপূর্বক অর্থ দাবির পর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন

0
প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সফর করে ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশন (UNGA‑81) এ বক্তব্য রাখবেন, যা ২০ বছরের পর প্রথম সফর।

ভৈরব পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আল আমিন সৈকতকে কুপিয়ে হত্যা

0
রবিবার রাতে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় দুর্বৃত্তরা সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আল আমিন সৈকতকে কুপিয়ে গুরুতর আহত করে, পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।