যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে অন্তঃসত্ত্বা নারী নিহত

প্রকাশঃ

Spread the love

যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা ঘটেছে। এবার ওহাইও অঙ্গরাজ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেছে এক অন্তঃসত্ত্বা নারীর। পুলিশের শরীরে থাকা ক্যামেরাতেই সেই দৃশ্য ধরা পড়ে। খবর রয়টার্সের। 

শুক্রবার ওহাইওর পুলিশ বিভাগ ওই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করে। দুই সপ্তাহ আগে একটি মুদি দোকানের পার্কিং লটে এ ঘটনা ঘটে। 

ভিডিওতে দেখা যায়, ২৪ আগস্ট কলম্বাসের শহরতলি ব্লেনডন টাউনশিপের একটি মুদি দোকানের পার্কিং লটে কৃষ্ণাঙ্গ নারী তাকিয়া ইয়ংকে (২১) নামতে বলে পুলিশ। তাকিয়া গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে সামনে থাকা পুলিশ লাফ দিয়ে সরে যায় এবং তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে মারাত্মক আহত হন তাকিয়া। 

পরিবার জানিয়েছে, গুলি করার পর হাসপাতালে ভর্তি করা হলে তাকিয়া ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যু হয়। তাকিয়ার আরও দুই সন্তান রয়েছে। 

এ ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরপরই ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, এ হত্যাকাণ্ড এড়ানো যেত। 

এ ঘটনাকে ‘ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে ব্লেনডন টাউনশিপ পুলিশের প্রধান জন বেলফোর্ড জানান, তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করছেন। 

image_pdfimage_print

সর্বশেষ

হরমুজে জাহাজ পাহারা দেয়ার কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

0
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি...

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে জার্মানির প্রতিক্রিয়া

0
এদিকে, ‘ইউরোপে, বিশেষ করে জার্মানিতে, মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও আমাদের উভয়ের স্বার্থ রক্ষা করে।’ শনিবার সিএনএন-কে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন পিস্টোরিয়াস।   পিস্টোরিয়াস...

যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি

0
ইরান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম চার মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে ৭৪ হাজারের বেশি জনশক্তি বিদেশে গেছে। তবে সৌদি...

৯ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

0
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি...

স্পিকারের সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

0
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।   এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ...