যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় সাপ্তাহিক সর্বোচ্চের পথে তেলের দাম

প্রকাশঃ

Spread the love

মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান নতুন করে সংঘাতের আশঙ্কায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় শুক্রবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এ নিয়ে টানা এক সপ্তাহ ঊর্ধ্বমুখী রয়েছে অপরিশোধিত তেলের দাম।

শুক্রবার বাংলাদেশি সময় সকাল ৭টার দিকে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১৫ সেন্ট বা শূণ্য দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৬৭ ডলারে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২৬ সেন্ট বা শূণ্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৫৬ ডলারে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরানের নতুন করে সংঘাতের কারণে অঞ্চলটি থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সরবরাহ ঝুঁকিই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ।

গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ। এর ফলে ২০ জুলাইয়ের পর চলতি সপ্তাহেই উভয় ধরনের তেলের সবচেয়ে বড় সাপ্তাহিক মূল্যবৃদ্ধির রেকর্ড হতে যাচ্ছে।

বাজার বিশ্লেষকদের নজর এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে। অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়লে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে, যা আগামী দিনগুলোতে অপরিশোধিত তেলের দামে আরও চাপ তৈরি করতে পারে।

image_pdfimage_print

সর্বশেষ

স্পেনে অভিবাসীবাহী নৌকায় ৮৩ জনের মৃত্যুর আশঙ্কা

0
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীবাহী একটি নৌকা থেকে ৪৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে থাকা ১২৭ যাত্রীর মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে...

নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩০১, নিখোঁজ ৫,৩৩৯

0
নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার নয় দিন পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০১ জনে। একই সময়ে এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার...

গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প

0
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ সপ্তম মাসে গড়ানোর মধ্যে মার্কিন অস্ত্র ও গোলাবারুদের মজুত বিপজ্জনকভাবে কমে যাওয়ার খবর আবারও প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

সোনিয়া গান্ধীর আত্মকথা ছাপা হবে ভারতে

0
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মকথা ভারতে ছাপবে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা হারপার কলিন্স। শুক্রবার এই প্রকাশনা সংস্থা এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। ভারতে তা প্রকাশিত...

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...