যে ছকে আজ মাঠে নামবে আর্জেন্টিনা, জানালেন কোচ

প্রকাশঃ

Spread the love

নতুন ছকে আজ মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। এমনটি ইঙ্গিত দিলেন কোচ লিওনেল স্কালোনি। তীক্ষ্ণ বুদ্ধিতে ভর করে চলছে আর্জেন্টিনার অপ্রতিরুদ্ধ জয়যাত্রা।

একদিকে মেসির শেষ বিশ্বকাপ, আরেকদিকে ৩৬ বছরের আক্ষেপ ঘোচানোর পালা। কেমন পরিকল্পনা সাজাবেন স্কালোনি- প্রশ্নটা এতক্ষণে হয়তো ঘুরপাক খাচ্ছে আকাশি-সাদার সমর্থকদের কাছেও।

আক্রমণভাগ:
এবার আক্রমণভাগে সলিড তিনজনকেই পাচ্ছেন লিওনেল স্কালোনি। যেখানে মেসিকে দেখা যাবে তার পছন্দের পজিশন রাইট উইংয়ে। আর লেফট উইংয়ে থাকবেন কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের নায়ক ডি মারিয়া। সেন্টার ফরোয়ার্ডে লাওতারো মার্টিনেজকে রাখতে পারেন স্কালোনি। তাতে মাঝমাঠ পেরিয়ে আক্রমণ ডিবক্সের আশপাশে এলেই সেটি প্রতিপক্ষ খেলোয়াড়রা ঘিরে ধরার আগে সামনে বাড়াতে পারবেন মেসি বা ডি মারিয়া। প্রয়োজনে লাওতারো একটু নিচে নেমে খেলতে পারেন। সে ক্ষেত্রে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে লাওতারো নামলে মেসিকে সেন্টারে গিয়ে অপেক্ষা করতে হবে। আর ডি মারিয়া যদি আক্রমণ শানান, তা হলে তিনি খুঁজবেন মেসি বা লাওতারোকে। সামনের পথ ব্লক থাকলে তিনি রাইট উইংয়ে থাকা মেসিকে বলটা বাড়িয়ে দেবেন। এর পর মেসিকে নিতে হবে রক্ষণ ভাঙার চ্যালেঞ্জ।

মাঝমাঠ:
মাঝমাঠ নিয়েই বেশি চিন্তায় ছিলেন আর্জেন্টিনার কোচ। তার গোনার মধ্যে থাকা লো সেলসো ইনজুরিতে পড়ায়ই যত গণ্ডগোল পাকে। এর পর অনেক ভেবেচিন্তে মাঝমাঠটা ঠিক করেন তিনি। যেখানে অ্যাটাকিং মিডফিল্ডে পারদেসই পারফেক্ট। তার সঙ্গে রদ্রিগো ডি পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিতে হবে বলের পজেশন রেখে আক্রমণভাগকে সহায়তা করা। রক্ষণভাগ থেকে বল বাড়িয়ে মাঝমাঠ পর্যন্ত আনার পর যদি প্রতিপক্ষ খেলোয়াড়দের বাধায় পড়েন ডি পল-ম্যাক, সে ক্ষেত্রে মেসি বা ডি মারিয়াকে খানিকটা নিচে নেমে বল রিসিভ করতে হবে। এর পর ডি-বক্সের সামনে ওঁৎ পেতে থাকা লাওতারোকে খুঁজতে হবে। লাওতারোর সামনের পথটা খালি থাকলে তিনি চাইবেন দ্রুত ডি-বক্সের দিকে ছুটতে। আর পেছন থেকে মেসি বা মারিয়া যদি ক্রস দিতে পারেন, তা হলেই হয়তো মিলবে সফলতা।

রক্ষণভাগ:
আর্জেন্টিনার রক্ষণ নিয়ে আগের কয়েকটা বিশ্বকাপে ছিল অনেক সমালোচনা। এবার অন্তত তেমন কথা বলার সুযোগ নেই। চারজনকে রেখেই প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে দিতে চাইবেন স্কালোনি। যেখানে রাইটব্যাকে মলিনা, লেফটব্যাকে অ্যাকুনাকে দেখা যেতে পারে। আর সেন্টারব্যাক সামলানোর দায়িত্ব থাকবে রোমেরো ও ওতামেন্ডির কাঁধে। তবে প্রতিপক্ষের কৌশল বুঝে এই পজিশনের কিছুটা নড়চড় করতে পারেন স্কালোনি। কখনো হয় মলিনা ও অ্যাকুনা নিচের দিকে নেমে যাবেন। আর সামনে মাঝমাঠ অবধি বল নিয়ে দৌড়াতে হবে ওতামেন্ডি ও রোমেরোকে। অবশ্য রোমেরো খুব একটা ডিফেন্স লাইন ছেড়ে এগিয়ে খেলতে চান না। যেটি ওতামেন্ডি আবার ভালোভাবে পারেন। আর সব শেষ গোলপোস্টের নিচে তো থাকবেন আকাশি-সাদাদের নাম্বার ওয়ান রক্ষণ মার্টিনেজ।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...