রাজশাহীতে উদ্ধার কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি

প্রকাশঃ

Spread the love

রাজশাহী সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ । মঙ্গলবার (১ নভেম্বর) রাতে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (৩১ অক্টোবর) রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা সীমান্ত থেকে কষ্টিপাথরের এই মূর্তিটি উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিটি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

 বিজিবি জানায়, ভারতীয় সীমান্তের শূন্য রেখা থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের ভেতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। বিজিবির ৯ সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। মূর্তিটির ওজন ১০২ কেজি ৭২ গ্রাম।

যার আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৭২ হাজার টাকা। মূর্তিটি ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে। পরে এই ব্যাপারে সিদ্ধান্ত হবে।   এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...