রামগঞ্জে মাদকের বিরুদ্ধে ছাত্র ফোরামের বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রকাশঃ

Spread the love

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামে ছাত্রফোরাম ও এলাকাবাসীর উদ্যোগে মাদক কারবারীদের আস্তানা উচ্ছেদ এবং জুয়াসহ অসমাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। সমেষপুর ছাত্র ফোরামের উদ্যোগে আজ সোমবার (৩১অক্টোবর) বেলা ১১টায় সমেষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সমাবেশ শেষে এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।

সমেষপুর ছাত্র ফোরামের উপদেষ্টা শফিউল আজমের সভাপতিত্বে ও সহ সভাপতি শোভন গাজীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সমেষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক রহমত উল্যা পাটোয়ারী, সহ-সভাপতি হারুনুর রশিদ বাবুল, সমেষপুর ওয়ার্ড ইউপি সদস্য আবদুল কাদের, নাছিমা আক্তার, ছাত্র ফোরমের কোষাধ্যক্ষ রাকিব হোসেন, ছাত্রলীগ নেতা রাকিব গাজী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন এলাকার শিক্ষক,রাজনীতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। সমাবেশে বক্তারা বলেন, এলাকার একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন থেকে স্কুল প্রাঙ্গনসহ বিভিন্ন স্থানে মাদক ও জুয়ার আসর বসিয়ে ছাত্রসমাজ ও যুবসমাজকে পথভ্রষ্ট করছে এবং সমাজের শান্তি শৃংখলা বিনষ্ট হচ্ছে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...