রামগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ করে বিপাকে শিক্ষার্থী ও অভিভাবক

প্রকাশঃ

Spread the love

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট অভিযোগ করে বিপাকে পড়েছেন চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

৫সেপ্টেম্বর (সোমবার) সকালে এর প্রতিকার ছেয়ে ১০ম শ্রেনীর ছাত্রী সামীরা ইসরাতের পিতা মোঃ সেলিম পাটোয়ারী বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মনসা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আবদুল কুদ্দুসের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ এনে ৬জন ছাত্রী গত ৩১ আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আরেকটি অভিযোগ দায়ের করে শিক্ষক শিক্ষাথী ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের মেধ্য নানান আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে পরিস্থিতি উপ্তপ্ত হয়ে উঠে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়,ইউএনওর নিকট অভিযোগ দায়ের পর থেকে শিক্ষক আবদুল কুদ্দুস তার লোকজনকে দিয়ে ছাত্রীদের অভিভাবকদের হুমকি, বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্রীদেরকে স্কুল থেকে বাহির করে দেওয়ার হুমকী দিয়ে মেয়েদেরকে নানা অশ্লীল কথা বলা, স্কুলের ছাত্রছাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে অভিযোগের বিরুদ্ধে মানববন্দন করা, সাদা কাগজে স্বাক্ষর নেওয়া। মুখে আরো বেশী অশ্লীল কথা বলে আসছে।

এ মর্মে আজ সোমবার( ৫ সেপ্টেম্বর ২০২২ইং) বিকেলে চন্ডিপুর পাটোয়ারী বাড়ির এক অভিভাবক মোঃ সেলিম পাটোয়ারী পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় একটি অভিযোগ দায়ের করেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা জানান,আবেদনের প্রেক্ষিতে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের ইভটিজিং সহ চলমান পরিস্থিতি বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষী যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে

। উল্লেখ্যঃ চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক আবদুল কুদ্দুস দীর্ঘদিন ধরে শ্রেণী কক্ষে ছাত্রীদের বিভিন্ন অজুহাতে টেনেহিঁচড়ে ছাত্রীদের মূখের নেকাব খুলে ফেলা, গাল, নাক টেনে ধরা হাত টিপা সহ শরীরে বিভিন্ন অঙ্গে হাত দিয়ে আসছে এছাড়াও বিভিন্ন কটুক্তিমূলক ও ইভটিজিং মূলক কথা বলেন। ফলে শিক্ষার্থীরা লজ্জায় মানসিক ভাবে ভেঙে পড়েছে।তাই গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দশম শ্রেণির ৬জন ছাত্রী উপস্থিত হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মৌলিক ও লিখিত অভিযোগ দায়ের করেন।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...