রামগতিতে একই পরিবারের ৬ সদস্যের ১৭ বিবাহ

প্রকাশঃ

Spread the love

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে বহ বিবাহে আসক্ত পরিবারের সন্ধান পাওয়া গেছে। পরিবারের সকল সদস্য নতুন নতুন বিয়ে করে তালাক দিয়ে দেয়া এ পরিবারের নেশা ও পেশা হয়ে দাঁড়িয়েছে বলে স্থানীয়রা জানায়।  একই পরিবারের ৬ সদস্য ১৭ বিবাহ করেছেন।

জানা যায়, চর আলেকজান্ডার ইউনিয়নের ওয়াপদাবাজার এলাকায় মফিজুল ইসলামের পরিবারের ৬জন সদস্য এ পর্যন্ত বিয়ে করে তালাক দিয়েছেন ১৭ জনকে। মফিজুল ইসলামের পিতা বিয়ে করেছেন ৪টি। মফিজুল ইসলামের বড় ছেলে মো: নজরুল ইসলাম করেছেন ৪ বিয়ে, তার ভাই ইব্রাহিম খলিল জামিল ওরপে জামিল ডাক্তার করেছেন ৩টি, তার বোন শামীমা সুলতানা মায়া করেছেন ৩ বিয়ে, ছোট মেয়ে ফারজানা আক্তার লিপা করেছেন ২ বিয়ে। এ সকল স্ত্রী ও স্বামীকে ভাই ও বোনেরা দিয়েছেন তালাক। আবার নতুন করে বিয়ে করার জন্য পাত্র পাত্রী খুজছেন এ বহু বিবাহে আসক্ত পরিবারের সদস্যরা। আরো জানা যায়, এ পরিবারের সদস্যরা বিয়ে করে বিপুল পরিমাণের টাকা যৌতুক নিয়ে কিছুদিন পর তালাক দিয়ে দেয়।

বহু বিবাহের বিষয়ে পরিবারের সদস্য মানজুর ও জামিল জানান, এটা আমাদের কপাল, আমরা কাউকে দোষ দেইনা। কেন জানিনা আমাদের ভাই বোনদের সংসার টেকেনা।

ইব্রাহিম খলিল জামিল ওরপে জামিল ডাক্তার তার ৩য় স্ত্রী কমলনগর উপজেলার চর ফলকন ইসলামগঞ্জ এলাকার মো: সাদেকের মেয়ে সুফিয়া বেগম (২৭) কে তালাক দেয়া হয়েছে জেনে তার ২ মাসের কণ্যা সন্তান নাজনীন ফাতেমা মীমসহ ইউনিয়ন পরিষদে আসেন ন্যায় বিচারের জন্য।

সুফিয়া বেগম জানান, আমাকে কি কারণে তালাক দেয়া হয়েছে জানি না । আমার অপরাধ কি তাও জানি না। আমার কোন দোষ থাকলে আমার মা বাবা ভাই বা পরিবারের সদস্যদের জানাতে পারত ডাক্তার জামিল তাও করেনি। সে খামখেয়ালী ভাবে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। আমি একতরফা তালাক মানিনা এবং ন্যায় বিচার চাই।

সুফিয়ার ভাই আক্তার হোসেন জানান, জামিল আমাদের কাছ থেকে এ পর্যন্ত ৫ লক্ষ টাকা যৌতুক নিয়েছেন নানা কায়দায়। বর্তমানে কোন কারণ ছাড়াই আমার বোনকে তালাক দিয়ে উকিল নোটিশ পাঠিয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুমন বলেন, আমি শুনেছি এবং জেনেছি এ পরিবারের সদস্যরা বহু বিবাহে আসক্ত। সম্প্রতি ইব্রাহিম খলিল জামিল ওরপে জামিল ডাক্তার এর ৩য় স্ত্রী ৩ মাসের কণ্যা সন্তান সহ আমাদের পরিষদে এসে তাকে উকিলের মাধ্যমে দেয়া তালাকের বিষয়ে ন্যায় বিচার দাবী করেন। আমরা পরিষদের সদস্যরা বিষয়টি যাছাই বাছাই করে দেখছি সুরাহার কোন পথ পাওয়া যায় কিনা।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...