রাষ্ট্রকে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করছিল শেখ হাসিনা: নয়ন

প্রকাশঃ

Spread the love

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিগত ১৬ বছরে স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী দলের ওপরে জুলুম নিপীড়ন চালিয়ে গুম খুনের ইতিহাস রচনা করে রাষ্ট্রকে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করছিল।

রোববার (০৩ নভেম্বর) দিনব্যাপী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাস ইউনিয়ন বাজার, সদর ধানগড়া বাজার, সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বর, এসএস রোড কাজীপুর উপজেলায় আলমপুর মোড়সহ বিভিন্ন স্থানে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে ও পথসভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। আমাদের রাজনীতি হবে সাম্যের ও মানবিকতার। মনে রাখবেন, গত ১৬ বছর হাসিনাসরকারের কর্মকাণ্ডে মানুষ ক্ষিপ্ত ছিল। ফলে ফ্যাসিস্ট হাসিনাসরকারের পতন হয়েছে। সেটি আমাদের উপলব্ধি করতে হবে। আগামীতে রাষ্ট্র ও সমাজ গঠনে কাজ করতে হবে। কাজেই এখন থেকেই আপনারা নিজেদের সেভাবে প্রস্তুত করুন।

নয়ন আরও বলেন, গত ৫ আগস্টের পর দেশে বিএনপির মিছিল-মিটিংয়ে শতশত মানুষের উপস্থিতি হয়। আমাদের খেয়াল রাখতে হবে, যাতে আওয়ামী লীগের কোনো চিহ্নিত দালাল, চাঁদাবাজ এবং দুর্বৃত্ত মিছিলে ঢুকতে না পারে। গত ১৬ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে বিএনপির অনেক নেতাকর্মী নিজেকে যোগ্য প্রমাণ করেছেন। কিন্তু নতুনদের ভিড়ে সেই নেতারা যাতে হারিয়ে না যায়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।

আগামীতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাম্যের ও মানবিকতার সমাজ গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচন পর্যন্ত সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

পথসভার আগে নুরুল ইসলাম নয়ন জনগণের মধ্যে তারেক রহমান ঘোষিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় তার সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

সর্বশেষ

২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ

0
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের...

আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান

0
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার...

দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা

0
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।...

কানাডায় স্কুলে গুলি, নিহত ১০

0
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা...

শপথ অনুষ্ঠান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

0
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক খেলা চট্টগ্রাম প্রতিদিন বাংলানিউজ স্পেশাল সারাদেশ তথ্যপ্রযুক্তি ফিচার বিনোদন রাশিফল শিল্প-সাহিত্য লাইফস্টাইল ইসলাম মুক্তমত প্রবাসে বাংলাদেশ আইন ও...