রায়পুরে কাজী ফারুকী স্কুলে শিক্ষকের বেধড়ক পিটুনি, হাসপাতালে শিক্ষার্থী

প্রকাশঃ

Spread the love
প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অস্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে ওই স্কুলেরই শিক্ষক শাহজান সোহেলের বিরুদ্ধে।
বুধবার শিক্ষার্থী ফাহাদ ইসলাম সাফিন (১৪) বিদ্যালয়ে পিটুনি খেয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার পর আজ বৃহস্পতিবার শিক্ষকের বিচার চেয়ে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা শিক্ষিকা পারভিন আক্তার। এ ঘটনায় শিক্ষার্খীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এজাহার ও শিক্ষার্থীর পরিবার জানান, পৌর শহরের ১নং ওয়ার্ডের প্রবাসী সালাউদ্দিন জুয়েলের ছেলে ফাহাদ ইসলাম সাফিন (১৪) জরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় তিন দিন স্কুলে যেতে পারেননি। বিষয়টি ক্লাস টিচার শাহজাহান সোহেলকে জানিয়ে শিক্ষার্থীর মা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পারভীন আক্তার ছেলের ছুটি মঞ্জুরের অনুরোধ করে বুধবার দরক্ষাস্তসহ ছেলেকে স্কুলে পাঠন। স্কুলে যাওয়ার পর বাংলা বিভাগের শিক্ষক শাহজাহান সোহেল সিসি ক্যামেরা নেই এমন একটি কক্ষে ডেকে নিয়ে চর থাপ্পর ও বেত্রাঘাত করে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেন।
এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয় থেকে ছেলেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য অভিবাকদেও কাছে ফোনে জানানো হয়। পরে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে যাওয়া হয়। এ ব্যাপারে বক্তব্য জানতে শিক্ষক শাহজাহান সোহেলের মোবাইলে  বারবার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এঘটনার দায়িত্ব প্রাপ্ত তদন্ত কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো: এমদাদ হোসেন বলেন, এঘটনায় এজাহার দায়ের করার পর ঘটনা তদন্তে আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়।
image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...